সুপার স্পেশালাইজড হাসপাতালে বিভিন্ন ক্যাটাগরিতে ১১১৭ জনের নিয়োগ

চাকরি ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৫:০৮ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৫:১০

বিভিন্ন পদে ১১১৭ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড। চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত। তবে ব্যাংকে নিয়োগ ফি জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর।

কোন পদে কত নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১ হাজার ১১৭টি পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে জেনারেল নার্স পদে। এ পদে ৪০০ জন নেওয়া হবে। এ ছাড়া স্পেশালাইজড নার্স পদে ২০০ জন এবং মেডিক্যাল অফিসার পদে ২০০ জন নিয়োগ দেওয়া হবে।
যেসব পদে নিয়োগ

নিয়োগের উল্লেখযোগ্য পদগুলো হলো—সিনিয়র কনসালট্যান্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, কনসালট্যান্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার/স্পেশালিস্ট, মেডিক্যাল অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, লিগ্যাল অফিসার, কোম্পানি সচিব, চিফ সিকিউরিটি অফিসার, হেড অব নার্স, স্পেশালাইজড নার্স, জেনারেল নার্স, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পারফিউশনিস্ট, এমব্রায়োলজিস্ট ও ফিজিওথেরাপিস্ট।

এ ছাড়া চিফ মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট, ওটি টেকনিশিয়ান, ইকোল্যাব টেকনিশিয়ান, ইলেকট্রোফিজিওলজি টেকনিশিয়ান, ইটিটি টেকনিশিয়ান, হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, পেস মেকার টেকনিশিয়ান, এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী এবং ইআরসিপি সহকারী নিয়োগ দেওয়া হবে।

অন্য পদগুলোর মধ্যে রয়েছে ম্যানেজার (ফুড অ্যান্ড বেভারেজ), ম্যানেজার (ফার্মেসি), ম্যানেজার (হাউসকিপিং), হেড অব ইঞ্জিনিয়ারিং, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, হেড অব আইটি, অডিটর, এক্সিকিউটিভ (অ্যাডমিন অ্যান্ড এইচআর), এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস), স্টোর অফিসার, ফ্রন্ট ডেস্ক অফিসার, ব্যক্তিগত সহকারী টু সিইও, কম্পিউটার অপারেটর (রিপোর্টিং) ও সুপারভাইজার (পেশেন্ট কেয়ার)।

এ ছাড়া টেকনিশিয়ান (ইঞ্জিনিয়ারিং), টেকনিশিয়ান (আইটি), টেকনিশিয়ান (মেডিক্যাল গ্যাস), অ্যাম্বুলেন্সচালক, চিলার অপারেটর, বয়লার অপারেটর, অপারেটর (সিএসএসডি), সাবস্টেশন অ্যাটেনডেন্ট, ওটি অ্যাটেনডেন্ট, ইমেজিং অ্যাটেনডেন্ট, ইকো ল্যাব অ্যাটেনডেন্ট, ল্যাব অ্যাটেনডেন্ট ও প্লাম্বার পদেও নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি

প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, অন্যান্য শর্ত এবং আবেদন পদ্ধতি আলাদা। এসব বিষয়ে বিস্তারিত তথ্য হাসপাতালের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে বিএমইউর ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা ও শর্ত সম্পর্কে নিশ্চিত হতে হবে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানে। 

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
৪০ বছর পর অবনমন অঞ্চলে ম্যানইউ
৪০ বছর পর অবনমন অঞ্চলে ম্যানইউ
০৩:১১ পিএম
সিএমএইচে চিকিৎসা নিতে চাওয়া মাসুদ উদ্দিনের আবেদনের শুনানি পেছালো
সিএমএইচে চিকিৎসা নিতে চাওয়া মাসুদ উদ্দিনের আবেদনের শুনানি পেছালো
০৩:০৮ পিএম
বৃষ্টিতে ভিজেছে কম্বল-তোশক, গাজায় নতুন দুর্ভোগে বাস্তুচ্যুতরা
বৃষ্টিতে ভিজেছে কম্বল-তোশক, গাজায় নতুন দুর্ভোগে বাস্তুচ্যুতরা
০৩:০৬ পিএম
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
০২:৫৪ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
৪৮০ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
৪৮০ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
বৈদেশিক কর্মসংস্থানে ১ লাখ আনসার-ভিডিপি সদস্যকে দক্ষ করার উদ্যোগ
বৈদেশিক কর্মসংস্থানে ১ লাখ আনসার-ভিডিপি সদস্যকে দক্ষ করার উদ্যোগ
মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ
মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ