প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ৭৪৬ জনের নিয়োগ

চাকরি ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৬ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৪০

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদফতরে ১৭ ক্যাটাগরির পদে ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ৯ম থেকে ২০তম গ্রেডে এসব পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ফিল্ড স্টাফ পদে। এ পদে ২৮৮ জন নিয়োগ পাবেন। এ ছাড়া সহকারী পরিচালক পদে ১৫৮ জন, ফিল্ড অফিসার পদে ৯৩ জন, অফিস সহায়ক পদে ৭৬ জন এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫৪ জন নেওয়া হবে।

অন্যান্য পদের মধ্যে রয়েছে—ওয়্যারলেস অপারেটর ২৩ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২০ জন, গাড়িচালক ১২ জন, অ্যাকাউন্ট্যান্ট কাম-ক্যাশিয়ার ৭ জন, কম্পিউটার অপারেটর ৪ জন, ফটোগ্রাফার ২ জন, ডেসপ্যাচ রাইডার ২ জন এবং টেলিফোন ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, কম্পিউটার টেকনিশিয়ান ও ডার্করুম অ্যাসিস্ট্যান্ট পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

বেতন ও গ্রেড

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে বেতন গ্রেড ৯ থেকে ২০ পর্যন্ত। নবম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। দশম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

এ ছাড়া ১৩তম গ্রেডে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, ১৪তম গ্রেডে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা, ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা, ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা, ১৮তম গ্রেডে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে ndr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা। ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা থেকে। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!
মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!
০৬:৪৪ পিএম
অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যাকে রেখে চলে গেলেন ডব্লিউডব্লিউই তারকা 
অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যাকে রেখে চলে গেলেন ডব্লিউডব্লিউই তারকা 
০৬:৪০ পিএম
ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেফতার
ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেফতার
০৬:৪০ পিএম
শীত আসছে, ‘এক ঘনফুট গ্যাসও’ অপচয় না করার আহ্বান পেজেশকিয়ানের
শীত আসছে, ‘এক ঘনফুট গ্যাসও’ অপচয় না করার আহ্বান পেজেশকিয়ানের
০৬:৩৭ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন
৫৯ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-২৪
৫৯ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-২৪
৮৭৯ পদে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
৮৭৯ পদে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, যেভাবে আবেদন
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, যেভাবে আবেদন