বিদেশ থেকে যেসব জিনিস আনতে শুল্ক লাগবে না

জার্নি রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ১৭:৪৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২০:১৯

(ছবি: জুনায়েদ আজিম) বিদেশ থেকে যেকোনও জিনিসপত্র আনা হলে শুল্ক আদায় করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া নিজে ব্যবহারের জন্য আনা হলে ব্যাগেজে রুলসের আওতায় কিছু কিছু পণ্য শুল্ক ছাড়াই আনার সুযোগ রেখেছে এনবিআর। ব্যাগেজ রুলসে সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া যেসব পণ্য আনা যাবে তা তুলে ধরা হলো।

সোনা-রুপা
১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্য অলংকার (এক ধরনের অলংকার ১২টির বেশি নয়), ২৩৪ গ্রাম (২০ তোলা) ওজনের স্বর্ণের বার অথবা ২৩৪ গ্রাম (২০ তোলা) ওজনের রৌপ্যবার।

প্রযুক্তি পণ্য
ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (একটি ইউপিএসসহ), কম্পিউটার স্ক্যানার, কম্পিউটার প্রিন্টার ও ফ্যাক্স মেশিন, ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর।

ইলেকট্রনিক্স জিনিসপত্র
দুটি মোবাইল ফোন সেট; ২১ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, এলইডি, টিএফটি প্রযুক্তির টেলিভিশন ও ২৯ ইঞ্চি পর্যন্ত সাদাকালো/রঙিন টেলিভিশন; ভিসিআর/ভিসিপি, সিডি ও দুটি স্পিকারসহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার) (সিডি/ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি সেট), চারটি স্পিকারসহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার) সিডি/ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি/ব্লু-রে ডিস্ক প্লেয়ার, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার, ডিজিটাল ক্যামেরা, সাধারণ/পুশবাটন/কর্ডলেস টেলিফোন সেট।

ঘর-গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য
সেলাই মেশিন, ইলেকট্রিক ওভেন/মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার/প্রেসার কুকার/গ্যাস ওভেন (বার্নারসহ), টোস্টার/স্যান্ডউইচ মেকার/ব্লেন্ডার/ফুড প্রসেসর/জুসার/কফি মেকার, টাইপরাইটার, টেবিল/প্যাডেস্টাল ফ্যান/সিলিং ফ্যান, স্পোর্টস সরঞ্জাম।

অন্যান্য
ব্যাগেজের অতিরিক্ত অনুর্ধ্ব ৩৫ কেজি ওজনের বস্ত্র, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, বই, সাময়িকী ও পড়াশোনার সামগ্রী। আকাশপথ, জলপথ বা স্থলপথে আসা অসুস্থ, পঙ্গু ও বৃদ্ধ যাত্রীর ব্যবহার্য চিকিৎসা যন্ত্রপাতি ও হুইলচেয়ার আনা যাবে। যাত্রীবাহী বাসের চালক ও হেলপার বা অ্যাসিস্ট্যান্ট বস্ত্র, বিছানা ও রন্ধনকৃত খাদ্যসামগ্রী ও সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার মূল্যের ব্যক্তিগত ও গৃহস্থালি পণ্য আনতে পারবেন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম