ভোরে ঘুম ভাঙার পর পর্দা সরাতেই স্বাগত জানালো মিষ্টি রোদের আলো। চায়ে চুমুক দিতেই একরাশ শুভ্রমেঘ এসে আলতো করে ছুঁয়ে দিলো। এমন অনুভূতি মিলবে সাজেকে। প্রিয়জন, বন্ধু বা পরিবার নিয়ে ভরা পূর্ণিমায় ঘুরে আসুন সেখানে।
পর্যটকদের জন্য সাজেক ভ্রমণে বিশেষ ট্যুর প্যাকেজ দিচ্ছে হিলি হ্যাভেন ট্যুরিজম। এর মধ্যে রয়েছে এসি বাসে যাওয়া-আসা, মেঘ ভিউ ইকো কটেজে থাকা, খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার, গাইড, দর্শনীয় কিছু স্থানে বেড়ানো, প্রবেশ ফি, রিজার্ভ জিপ ও নানান আয়োজন।
দর্শনীয় স্থানগুলো হলো সাজেকের কংলাক পাহাড়, স্টোন গার্ডেন, খাগড়াছড়ির আলুটিলা গুহা, জেলা পরিষদ পার্ক/ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝরনা, তারেং, হাজাছড়া ঝরনা, শিব মন্দির-মিজোরাম ভিউ পয়েন্ট, সূর্যাস্ত দেখার জন্য হেলিপ্যাড। মেঘ ভিউ ইকো রিসোর্টগুলো হলো— সাম্পারি/ফদাং থাং/জুমঘর/নীলকুঠি/মেঘ মাচাং/মেঘপুঞ্জি/অবকাশ/নিরিবিলি/রুইলুই/মেঘকাব্য।
আগামী ২৭ ও ২৮ জুলাই একরাত দুই দিনের প্যাকেজটি কমপক্ষে দুইজনের জন্য প্রযোজ্য। ক্লাউডি প্যাকেজ ৫ হাজার ৯০০ টাকা। এই প্যাকেজে একরুমে ৩-৪ জন শেয়ারিং করে থাকতে হবে। আর মেলোডি প্যাকেজ ৬ হাজার ৯০০ টাকা। এই প্যাকেজে একরুমে কাপল অথবা দুইজন শেয়ারিং করে থাকা যাবে। প্রতিটি রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম।
হিলি হ্যাভেন ট্যুরিজমের প্রতিষ্ঠাতা ওয়াজেদ দীপু বাংলা ট্রিবিউনকে বললেন, ‘অনেক ট্যুর অপারেটরের তুলনায় খরচ বেশি মনে হলেও সেবা, রিসোর্ট, খাবার ও নিরাপত্তার বিষয়ে আমরা কোনও আপস করি না। আমরা সাপ্তাহিক ছুটিতে ট্যুরের আয়োজন করি। এবার শুক্রবারের সঙ্গে ভরা পূর্ণিমাও মিলে গেছে। আমাদের আশা, সাজেক ভ্রমণ পর্যটকদের কাছে উপভোগ্য হবে।’








