ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের আশ্চর্যময় সেতু

নাদিয়া নাহরিন
০৮ আগস্ট ২০১৮, ২০:৪৪আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২০:৪৬

পৃথিবীর বিভিন্ন মনোমুগ্ধকর, অদ্ভুত ও আশ্চর্যময় সেতু নিয়ে ‘বাংলা ট্রিবিউন জার্নি’র নিয়মিত আয়োজনে আজ রইলো এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের একটি করে সেতুর কথা।

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের আশ্চর্যময় সেতু ভারতের ‘লিভিং রুট ব্রিজ’
ব্রিজ সাধারণত বিখ্যাত স্থপতি আর প্রকৌশলীরা মিলেমিশে বানান। কিন্তু বিশ্বে ‘লিভিং রুট ব্রিজ’ আছে অনেক। প্রকৃতি নিজেই এসব গড়েছে। প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে রয়েছে এমন একটি প্রাকৃতিক সেতু! চেরাপুঞ্জি হলো ভারতের সবচেয়ে বৃষ্টিবহুল রাজ্য। একইসঙ্গে সেখানকার আবহাওয়ায় প্রচুর জলীয়বাষ্প রয়েছে। বিশাল আকৃতির বৃক্ষের বেড়ে ওঠায় ভূমিকা রাখে এসব। সেতুটি গড়েই উঠেছে এমন কিছু বৃক্ষের শেকড়ের সমাবেশে। এগুলোকে পথের আকৃতি দিতে একপাশে তৈরি করা হয়েছে সিঁড়ি।

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের আশ্চর্যময় সেতু পাকিস্তানের ‘গর্হি দোপাট্টা ব্রিজ’
সেতুটি দেখলেই ভয় জাগবে মনে! পাকিস্তানের মুজাফফরবাদ অঞ্চলের ছোট্ট একটি শহর গর্হি দোপাট্টায় ঝেলুম নদীর ওপর রয়েছে এটি। এই সড়কের নাম কাই মাঞ্জা। বিশ্বের সবচেয়ে দর্শনীয় সেতুগুলোর মধ্যে ‘গর্হি দোপাট্টা ব্রিজ’ অন্যতম। তবে রাতে এটি খুবই বিপজ্জনক।

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের আশ্চর্যময় সেতু ভিয়েতনামের ‘ড্রাগন ব্রিজ’
ভিয়েতনামের জানাঙ প্রদেশের হান নদীর ওপর ২০১৩ সালের ২৩ মার্চ উন্মুক্ত হয় এই সেতু। সেদিন ছিল শহরটির ৩৮তম স্বাধীনতা দিবস। ড্রাগন আকৃতির ব্রিজটি ডিজাইন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আম্মান অ্যান্ড হুইটনি কনসালটিং ইঞ্জিনিয়ার্স ও লুইস বার্গার গ্রুপ। সপ্তাহের প্রতি শনি ও রবিবার রাত ৯টায় অগ্নিশিখা ও জলকেলি হয় সেখানে। তখন দূর থেকে মনে হয়, আগুনের লেলিহান শিখা জ্বলে উঠছে জলের ওপর! মুহূর্তেই বর্ণিল রূপ ধারণ করে ড্রাগন ব্রিজ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম