‘পর্যটন বিকাশে উদ্যোগই সমস্যা, টাকা নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ২২:২৬আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২২:২৭

এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক দেশে পর্যটন বিকাশে টাকা কোনও সমস্যা নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক। তিনি মনে করেন, এজন্য প্রয়োজন উদ্যোগ। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিমত দেন। এর আয়োজন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

পর্যটন সচিব বলেন, ‘পর্যটন বিকাশের অপার সম্ভাবনা আছে বাংলাদেশে। এটাকে কাজে লাগালেই আমরা এই খাতকে শক্তিশালী করতে পারবো। এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকার পরেও বিভিন্ন কারণে আমরা এগোতে পারি না। এখান থেকেই জিডিপির ২৫ ভাগ আয়ের সুযোগ থাকলেও তা পারছি না। সঠিক পদক্ষেপ নিলে আমরা অবশ্যই দেশকে পর্যটনে একটা সম্ভাবনার জায়গায় নিতে পারবো। টাকার ক্ষেত্রে আমাদের সমস্যা নেই। সমস্যা হলো উদ্যোগ।’

বিদেশ থেকে কতসংখ্যক পর্যটক বাংলাদেশে আসে সেই তথ্য নেই জানিয়ে হতাশা প্রকাশ করেন পর্যটন সচিব। তার অভিমত, এগুলো জানার জন্য উদ্যোগ নিতে হবে। মহিবুল হকের কথায়, ‘অামাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে; যা বিশ্ববাসীকে অাকৃষ্ট করতে পারে। কিন্তু এসব যদি মানুষ না জানে তাহলে তো লাভ নেই। এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনেক।’

পর্যটন বিষয়ে সেরা প্রতিবেদন লেখার জন্য অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০ সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ সময় আরও ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক তৌফিক রহমান, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম