প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চালু হলো স্পোর্টস বার ‘প্যাসিফিক এভিনিউ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৬

প্যাসিফিক এভিনিউ (ছবি: চৌধুরী আকবর হোসেন) দেশের অন্যতম পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও চালু করেছে নতুন স্পোর্টস বার। এর নাম রাখা হয়েছে ‘প্যাসিফিক এভিনিউ’। অতিথিদের সুস্বাদু খাবার আপ্যায়নের পাশাপাশি সেখানে থাকছে ইনডোর গেমস, বড় পর্দায় খেলা দেখা, লাইভ সংগীত অনুষ্ঠান। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন এই আয়োজন।

নতুন স্পোর্টস বারের পাশেই চালু করা হয়েছে ফোয়ারা। ‘প্যাসিফিক এভিনিউ’তে একসঙ্গে ৮০ জন বসার ব্যবস্থা রয়েছে। এছাড়া আছে প্রাইভেট লাউঞ্জ। বিশ্বের নামি সব ব্র্যান্ডের পানীয় ছাড়াও সেখানে পাওয়া যাবে সুস্বাদু খাবার।

‘প্যাসিফিক এভিনিউ’ চালুর ফলে হোটেলটিতে অতিথিদের আগমন বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কামরুল আশরাফ খান ফোটন। তিনি বলেন, ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও বাংলাদেশের একটি প্রাচীন হোটেল। এর সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য জড়িত। দেশের ভাবমূর্তি রক্ষায় হোটেলের সেবার মান উন্নত রাখতে হবে।’

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের জেনারেল ম্যানেজার পল ফ্লেট বলেন, ‘ঢাকাবাসীকে প্রিমিয়ার অভিজ্ঞতা দিতে চেষ্টা করি আমরা। প্যাসিফিক এভিনিউতে অতিথিরা সুন্দর পরিবেশে খেলা দেখার সুযোগ পাবেন। আমাদের আশা, এখানকার বিভিন্ন আয়োজনে জমে উঠবে আড্ডা।’

অনুষ্ঠানে আরও ছিলেন অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম