গাড়িমুক্ত দিনে প্যারিসে পর্যটকদের সাইকেল মেলা

আহামেদ ফরিদ, প্যারিস (ফ্রান্স) থেকে
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:২২

ছবি: লেখক ফ্রান্সের রাজধানী প্যারিসে রবিবার (১৬ সেপ্টেম্বর) গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে। আজ এখানে কোনও যন্ত্রচালিত যানবাহন চলছে না। শহরটিতে তাই নেমেছে সাইকেলের মেলা! স্কেটিং করেও চলাফেরা করতে দেখা যাচ্ছে প্যারিসের বাসিন্দাদের। ফলে ভ্রমণ ও স্কেটিং দুটোই একসঙ্গে উপভোগ করছেন তারা। 

প্যারিসের মেয়র অ্যান হিদালগো রবিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্যারিসের সব এলাকা বাইসাইকেলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই দিনে প্যারিসের কোথাও কেউ গাড়ি চালালে ১৩৫ ইউরো (১৩ হাজার টাকা) জরিমানা গুনতে হয়। তবে পাতালরেল (মেট্রো) ঠিকই চালু আছে।

ছবি: অনলাইন প্যারিসে এ নিয়ে তৃতীয়বারের মতো গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে। গোটা বিশ্বে এই উদ্যোগ ব্যাপক আলোচিত। অনেকে গত দু’বারের আয়োজন দেখে এবার ভ্রমণ করতে গেছেন প্যারিসে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি পর্যটকও পাওয়া যাচ্ছে এর সুবাদে। 

ছবি: লেখক বায়ু দূষণরোধের পরিকল্পনা থেকে প্যারিসের মেয়র অ্যান হিদালগোর এ উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়ে রেখেছেন, ক্রমেই ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনের সংখ্যা বাড়ানো হবে। নগরবাসীও এতে সহায়তা করবেন বলে মনে করেন মেয়র।

ছবি: লেখক এদিকে মোটরযানের ব্যবহার কমাতে কয়েক বছর ধরে প্যারিসের রাস্তায় বাইসাইকেলের ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। সীমিত রয়েছে ভারী যানবাহন চলাচল।
ছবি: অনলাইন এছাড়া শহর পরিচ্ছন্ন রাখতে মেয়রের এমন বিভিন্ন পদক্ষেপের মধ্যে প্যারিসের রাস্তায় সিগারেটের গোড়া ফেলা নিষিদ্ধ করা হয়েছে।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম