বিমানে লাগেজ চার্জ এড়ানোর উপায়

জার্নি ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৮

লাগেজ চার্জের কারণে ভ্রমণের ব্যয় বেড়ে যায় অনেকাংশে ভ্রমণের সময় টাকা-পয়সা যতটা পারা যায় জমা রাখতে চান সবাই। আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে আসন বরাদ্দ থেকে শুরু করে অনেক কিছুতে দরাদরির সুযোগ আছে। শুধু পথটা জানা থাকলেই হলো।

ফ্লাইটে সবচেয়ে ব্যয়বহুল অংশ হলো ব্যাগেজ (লাগেজ) চার্জ। অনেক এয়ারলাইনস এখন এজন্য টিকিটের দামের বাইরেও বাড়তি টাকা নেয়। এ কারণে ব্যাগেজের খরচের কারণে ফ্লাইটে ভ্রমণ হয়ে যায় ব্যয়বহুল।

তবে ব্যাগেজ চার্জ এড়ানোর একটি সহজ উপায় আছে। বাজেট এয়ারলাইনসে যেসব যাত্রী ব্যাগেজের (লাগেজ) চার্জ এড়াতে চান, তাদের জন্য সেই কৌশল উন্মোচন করেছেন ফ্লাইট অ্যাটেনড্যান্টরা।

ব্রিটিশ একজন কেবিন ক্রু সদস্য জানিয়েছেন যেভাবে অনায়াসে চালাকি করে বাগেজ চার্জ থেকে পার পাওয়া যায়। রিডার’স ডাইজেস্টকে তিনি বলেন, ‘বিমানে চার্জ দেওয়া ছাড়াই লাগেজ নিতে চাইলে ব্যাগ নিয়ে চেকিং গেটে যান। এরপর সেখানে শুধু বলুন, ফ্রি আপ স্পেসের জন্য লাগেজ চেক করাতে চান। একথা বললে বেশিরভাগ সময়ে গেট অ্যাটেনড্যান্ট বিনামূল্যে চেক করে দেবে।’

ব্যাগ নিয়ে বিমানে ওঠার আগে বিনামূল্যে চেকিং করাতে চান যাত্রীরা যুক্তরাজ্যে কেবল রায়ানএয়ার যাত্রীদের জন্য কেবিনে বিনামূল্যে স্যুটকেস নেওয়ার সুযোগ রাখেনি। অবশ্য কাঁধ বা পিঠে ঝুলিয়ে নেওয়া যায় এমন ব্যাগ এই প্রতিষ্ঠানের ফ্লাইটে বিনামূল্যে প্রযোজ্য।
কোনও যুগল রায়ানএয়ারে যাওয়ার সময় বুদ্ধি খাটালেই অর্থ বাঁচাতে পারে। ধরা যাক, তাদের একটি লাগেজের ওজন ২০ কেজি। এটি ফ্লাইটে নিতে হলে তাদের গুনতে হবে ২৫ পাউন্ড। তবে ২০ কেজির মালামালকে ১০ কেজি করে দুটি ব্যাগে ভাগ করে রাখলে প্রতিটির জন্য দিতে হয় ৮ পাউন্ড করে। অর্থাৎ দুটি ব্যাগের চার্জ ১৬ পাউন্ড। ফলে বেঁচে যাবে ৯ পাউন্ড। অথচ ওজন একই!

আমেরিকার বেশ কয়েকটি এয়ারলাইনসও যাত্রীদের লাগেজ চার্জের পরিমাণ বৃদ্ধি করেছে। ডেলটা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও জেটব্লু যাত্রীপ্রতি লাগেজ চার্জ ১০ ডলার করে বাড়িয়ে দিয়েছে।

সূত্র: সানডে এক্সপ্রেস

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম