বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল চারদিকে সবুজ মাঠ। এর মাঝে বেশ কিছু বিলে ফুটে আছে অসংখ্য শাপলা। সবুজ পাতার মাঝে লাল শাপলা। দূর থেকে দেখে মনে হয় যেন লাল-সবুজ পতাকা! গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গীপাড়ার বিলগুলোতে দেখা যাচ্ছে এমন অপরূপ দৃশ্য। সেখানে ফুটে থাকা অসংখ্য শাপলার সুবাদে বিলগুলোতে পড়েছে লালগালিচার আমেজ।

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল কান্দিবিল, ছত্রকান্দার বিল, জোয়ারিয়ার বিলসহ গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার অন্তত ২৫টি বিলে জন্ম নিয়েছে লাল শাপলা। এর সুবাদে বেড়েছে বিলের সৌন্দর্য। চারদিক বলা যায় লালে লালে একাকার! প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসেন সব বয়সী ভ্রমণপিপাসুরা। বিলে নৌকায় ঘুরে বেড়ান তারা।

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল জানা গেছে, এসব বিল মূলত ফসলি জমি। এগুলোতে বোরো মৌসুমেই শুধু ধান চাষ করেন কৃষকেরা। এরপর জমিতে বর্ষার পানি এসে যায়। সেখানেই প্রতি বছর প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল শাপলা।

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল তবে অনেক বছর আগে এসব বিলের জমিতে সাদা-সবুজ শাপলা জন্ম নিতো। কিন্তু ১৯৮৮ সালের বন্যার পর থেকে জন্ম নেয় লাল শাপলা। এই অভূতপূর্ব দৃশ্য পর্যটকদের মন কাড়ে সহজেই। তাদের অনেকে বললেন, ‘এখানে এলে মন ভরে যায়। এ দৃশ্য মনোরম।’

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার এসব মনোরম দৃশ্যকে এখানে আগত পর্যটকদের আকৃষ্ট করবে বলে মনে করে স্থানীয় প্রশাসন। ভ্রমণপিপাসুদের এসব বিলে বেড়াতে আসার আহ্বান জানান কোটালীপাড়া উপজেলার কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ।

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাহফুজুর রহমান মনে করেন, টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কোটালীপাড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি ছাড়াও বিভিন্ন বিলের লাল শাপলা ও পদ্মফুলের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করছে। তিনি এসব অপরূপ দৃশ্য ও ঐতিহাসিক স্থান দেখার আমন্ত্রণ জানান পর্যটকদের।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম