পর্যটনের বিকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার আহ্বান

খুলনা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৪

খুলনার শহীদ হাদিস পার্ক থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’। তাই আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ওয়েব টুলস, মোবাইল অ্যাপস ও ট্যুরিস্ট স্পট ভিত্তিক ম্যাপ তৈরির পরামর্শ দিয়েছেন খুলনার জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)  সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় বক্তারা এসব পরামর্শ দেন।

এ আয়োজনে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বক্তৃতা করেন খুলনা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার দেওয়ান মো. লালন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

সভায় ট্যুর অপারেটর, রেস্তোরাঁ মালিক, এনজিও প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের সদস্য, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে পর্যটন শিল্পের জন্য খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চল বেশ সম্ভাবনাময়। এখানে রয়েছে বৈচিত্র্যময় ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই জায়গা দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এই অঞ্চলের পর্যটনের বিকাশে সম্প্রতি খুলনার বটিয়াঘাটা উপজেলায় ৪২ একর জায়গায় শেখ রাসেল ইকো পার্ক তৈরি করছে সরকার।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম