ঢাকায় রিকশা চালালেন বিদেশিনী সাংবাদিক (ভিডিও)

জনি হক
১৪ অক্টোবর ২০১৮, ২৩:১৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ০০:১২

জেসি উইনগার্ড (ছবি: লালন) জেসি উইনগার্ড। বাড়ি অস্ট্রেলিয়ায়। পেশায় সাংবাদিক। এজন্য বেশিরভাগ সময় বনবাসে থাকতে হয় তাকে! জার্মান রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়েচে ভেলের সংবাদকর্মী তিনি। প্রতিষ্ঠানটির কার্যালয় জার্মানির বনে। তাই তার বাসও বনেই!

প্রথমবার ঢাকা ঘুরে গেলেন জেসি। গত ৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন তিনি। বিষয় ছিল— সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজ, ভেরিফিকেশন ও কমিউনিটি ম্যানেজমেন্ট। যৌথভাবে এর আয়োজন করে ডয়েচে ভেলে ও বেসরকারি টিভি চ্যানেল আরটিভি।

ঢাকায় গুলশানের একটি হোটেলে উঠেছিলেন জেসি। তেজগাঁওয়ে প্রতিদিন কর্মশালা শেষে হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে কাছের রেস্তোরাঁয় খেতে যেতেন। বেশিরভাগ সময় চিকেন আইটেম খেয়েছেন তিনি। এছাড়া নান, গারলিক নান, বাটার নান, কখনওবা বিরিয়ানির স্বাদ নিয়েছেন। ফুটপাত থেকে সেদ্ধ ডিম কিনেও খেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের খাইয়েছেন।

জেসি উইনগার্ড কর্মশালায় প্রতিদিনই দুপুরে হাত দিয়েই খেয়েছেন জেসি। যদিও চামচ দিয়ে খাওয়া তার অভ্যেস। তিনি বললেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। কিছুটা ঝাল চিকেন খিচুড়ি খুব উপভোগ করেছি। এখানকার খাবার বেশ সুস্বাদু। এই দেশটা খুব ভালো লেগেছে।’

জেসি উইনগার্ড শুক্রবার (১২ অক্টোবর) ছিল কর্মশালার সমাপনী দিন। এর পরদিন সকাল ৯টায় হোটেল থেকে বেরিয়েছেন জেসি। প্রথমে তিনি যান হাতিরঝিলে। সেখানে নৌকায় চড়ার সুযোগ হাতছাড়া করেননি।

জেসি উইনগার্ড এরপর চারুকলা হয়ে জেসি যান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। টিএসসির সামনে থেকে বেলপুরি খেয়েছেন ইচ্ছেমতো। এই খাবারের স্বাদ কখনও ভুলবেন না বলে অনুভূতিতে জানালেন। 
ঢাবিতে ঘুরতে ঘুরতে হঠাৎ জেসির রিকশায় চড়ার ইচ্ছে হলো। তার সঙ্গে থাকা চট্টগ্রামের ইন্টারপ্রিটার রোমানা আক্তার শান্তা ঢাবি পুকুর থেকে কার্জন হল পর্যন্ত একটি রিকশা ভাড়া করেন।

জেসি উইনগার্ড কিছুদূর যাওয়ার পর জেসি নিজেই বসে যান চালকের আসনে! শান্তাকে যাত্রীর আসনে বসে ভালোই চালাচ্ছিলেন। মজার ব্যাপার হলো, জেসি ভেবেছিলেন গাড়ির মতো ব্রেক পাবেন প্যাডেলে। কিন্তু রিকশার ব্রেক হাতে থাকে তার জানাই ছিল না।

জেসি উইনগার্ড অবশ্য ঢাকায় কর্মশালার প্রথম দিনেই রাতে গুলশানে প্রথমবার রিকশায় চড়ার অভিজ্ঞতা হয়েছে জেসির। তবে শনিবার (১৩ অক্টোবর) ঢাকার কয়েকটি দর্শনীয় স্থান ঘুরেছেন। এর মধ্যে ঢাবি ছাড়াও ছিল কেন্দ্রীয় শহীদ মিনার, লালবাগ কেল্লা ও শাহবাগে আজিজ সুপার মার্কেট।

জেসি উইনগার্ড চমকপ্রদ ব্যাপার হলো, কর্মশালার শেষ দিন শাড়ি পরেন জেসি। এজন্য আগেভাগে আড়ং থেকে কিনে রেখেছিলেন। চুলে ছিল ফুল। হাতে চুড়ি। কর্মশালায় অংশগ্রহণকারীদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন বাক্সভর্তি টিপ আর বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশার শোপিস। আড়ং থেকে সালোয়ার-কামিজ কিনেও পরেছেন এই বিদেশিনী সাংবাদিক।

জেসি উইনগার্ড রবিবার ঢাকা ছেড়েছেন জেসি। যাওয়ার আগে বলে গেলেন, এই শহরের ঘ্রাণ, সুর, আকর্ষণ সবই এককথায় চমৎকার। আমার দেখা বন্ধুভাবাপন্ন শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। এর চেয়ে ভালো কিছু হতে পারে না!’

* জেসি উইনগার্ডের রিকশা চালানোর ভিডিও:



/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম