কোন জেলার নামকরণ কীভাবে

খরস্রোতা নদীর ধারে কাঠ ব্যবসায়ীদের অপেক্ষা থেকে ‘বরগুনা’

জার্নি রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১১:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭

ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের দেশ বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।

দেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস।

বিবিচিনি শাহী মসজিদ (ছবি: উইকিমিডিয়া কমন্স) বরগুনা জেলা
সাগর উপকূলীয় জেলা বরগুনা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ভূমি। এখানে প্রকৃতির অপার লীলা সূর্যোদয় ও সূর্যাস্ত যেমন মন কাড়ে, তেমনই সবুজ সমারোহের মাঝে হরিণের চারণভূমি হিসেবে সুনাম আছে বরগুনার। মৎস্য সম্পদে সমৃদ্ধ এই জেলা। 

দেশের সর্বদক্ষিণের নদীবেষ্টিত জেলা বরগুনার আদিবাহন নৌকা। পায়রা-বিষখালী বিধৌত বরগুনায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বন ও নদী এই জেলাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করেছে। 

বরগুনা নামকরণ প্রসঙ্গে জানা যায়, উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এই অঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাকদোন নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বড় গোনের জন্য অপেক্ষা করতেন। সেজন্য এই স্থানের নাম হয় ‘বড় গোনা’। সেখান থেকেই ‘বরগুনা’ নামের উৎপত্তি।

বরগুনায় সূর্যাস্ত (ছবি: উইকিমিডিয়া কমন্স) কারও মতে, স্রোতের বিপরীতে গুন (দড়ি) টেনে নৌকা অতিক্রম করাতে হতো বলে এমন নামকরণ। কেউ কেউ বলেন, ‘বরগুনা’ নামক কোনও প্রভাবশালী রাখাইন অধিবাসীর নামানুসারে জেলার নাম রাখা হয়েছে। আবার কারও মতে, ‘বরগুনা’ নামক কোনও এক বাওয়ালীর নামানুসারে এই জেলার নামকরণ হয়।

বরগুনার দর্শনীয় স্থানের তালিকায় রয়েছে টেংরাগিরি ইকো পার্ক, রাখাইন পল্লী, পাথরঘাটার হরিণঘাটা, লালদিয়ার চর, সোনাকাটা পর্যটন কেন্দ্র, বিবিচিনি শাহী মসজিদ। এছাড়া পায়রা নদীতে সূর্যোদয় ও ডিসি কার্যালয়ের ইলিশ চত্বর দেখার মতো।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম