দীপাবলিতে তিন লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়লো অযোধ্যা

জার্নি ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ২৩:৩৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০০:১০

দীপাবলিতে তিন লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়লো অযোধ্যা দিওয়ালি তথা দীপাবলি হলো আলোর উৎসব। দীপাবলির আগের দিন বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ভারতের উত্তর প্রদেশের পুণ্যভূমি অযোধ্যায় জ্বালানো হলো তিন লাখেরও বেশি মাটির প্রদীপ। এর মধ্য দিয়ে এই শহর গড়লো নতুন বিশ্বরেকর্ড।

জানা গেছে, অযোধ্যায় সরায়ু নদীর পাড়ে পাঁচ মিনিট একসঙ্গে ৩ লাখ ১ হাজার ১৫২টি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। এর আগে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর হরিয়ানায় একসঙ্গে ১ লাখ ৫০ হাজার ৯টি মাটির প্রদীপ জ্বালানো হয়। ফলে তারা স্থান পেয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। তবে দুই বছরের ব্যবধানে তা ভেঙে গেলো।

দীপাবলিতে তিন লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়লো অযোধ্যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা সিএনএনকে নিশ্চিত করেছে, সবচেয়ে বেশি মাটির প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে অযোধ্যা।

দীপাবলিতে তিন লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়লো অযোধ্যা অযোধ্যায় দীপোৎসবে ছিলেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জং-সুক। তিনি চার দিনের সফরে ভারতে আছেন। এছাড়া ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার রাজ্য সরকার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জানিয়েছে, ৪৮ খ্রিস্টপূর্বে এই শহরের রানি কোরিয়ায় গিয়ে সেই দেশের রাজা সুরোকে বিয়ে করেছিলেন। তাই অযোধ্যার সঙ্গে কোরিয়ার ঐতিহাসিক সংযোগ রয়েছে।

দীপাবলিতে তিন লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়লো অযোধ্যা হিন্দু ধর্মাবলম্বীদের বেশিরভাগ বিশ্বাস করে, অযোধ্যা হলো দেবতা রামের জন্মস্থান। হিন্দুদের সাত পুণ্যভূমির মধ্যে এটি অন্যতম।

সূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম