জাপানের মন্দিরে গিয়ে পুরনো চশমাকে বিদায়!

জার্নি ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ১৯:৪০আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৯:৫৮

ইচিবাতা মন্দিরে পুরনো চশমাকে আশীর্বাদ জানাচ্ছেন একজন বুদ্ধ ভিক্ষু বন্ধুদের সহজে বিদায় জানাতে পারে না কেউ। অপরিচিত মানুষ হলে আলাদা কথা। কিন্তু অনেক দিনের বন্ধুকে বিদায় জানানো সবার জন্যই কঠিন। নিজের ব্যবহৃত জিনিসের বেলায়ও ব্যাপারটা একই। বিশেষ করে, যে জিনিস ব্যবহারের ফলে জীবন হয়ে ওঠে স্বাচ্ছন্দ্যময়। যেমন, চোখের চশমা।

সেই ভাবনা থেকে ব্যবহৃত চশমার জন্য আশীর্বাদ অনুষ্ঠান হয়ে গেলো জাপানের হিরোশিমা শহর থেকে ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে ইজুমোর ইচিবাতা মন্দিরে। জাপান টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছরের ৮ নভেম্বর এই তীর্থস্থানে পুরনো চশমাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় জানায় অসংখ্য মানুষ।
ইচিবাতা মন্দিরে দৃষ্টিশক্তি সমস্যা ও চোখের রোগ থেকে আরোগ্য কামনায় প্রার্থনা করতে যায় মানুষ। এরই সূত্র ধরে চশমাকে বিদায় জানানোর অনুষ্ঠান হয়ে থাকে সেখানে।

স্বাস্থ্য ও চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত থাকা ‘মেডিসিন বুদ্ধ’ হিসেবে পরিচিত ইয়াকুচি নিয়োরাইকে উৎসর্গ করে ৮৯৪ খ্রিস্টপূর্বে গড়ে ওঠে ইচিবাতা মন্দির। সেখানে তার একটি ভাস্কর্য আছে। এতে দেখা যায়, বাম হাতে ওষুধের পাত্র ধরে আছেন তিনি। এজন্য ইচিবাতা মন্দিরকে কেউ কেউ বলেন, ‘নয়নের লর্ডেস’। লর্ডেস হলো ফরাসি শহর। পৃথিবীর বিভিন্ন দেশের তীর্থযাত্রীরা আরোগ্য কামনায় সেখানে যান।

পুরনো চশমা সাধারণত কয়েকটি কারণে মানুষ ফেলে দেয় বা ব্যবহার করে না। কখনও চিকিৎসক ভিন্ন প্রেসক্রিপশন দিলে তাদের নতুন চশমা নিতে হয়। ইচিবাতা মন্দিরের অনুষ্ঠানে ভারতের একটি গ্রুপকে ব্যবহৃত চশমা দান করা হয়। যাদের চশমা কেনার সক্ষমতা নেই তারা সেগুলো বিনামূল্যে পেয়ে থাকে। এ বছর ২০০টি চশমা সংগ্রহ করা হয়েছে।

ইচিবাতা মন্দির ছাড়াও জাপানের সবচেয়ে পুরনো মন্দির ইজুমো তাইশার সুবাদে ইজুমোর খ্যাতি আছে দুনিয়াজোড়া। শহরটির সোবা নুডলস (গমের তৈরি) বেশ জনপ্রিয়। অনেকের মতে, জাপানের সেরা খাবার এটাই!

সূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম