হোটেল স্যারিনায় আমিরাতি খাবার খেয়ে শারজাহ ভ্রমণের সুযোগ

জার্নি রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

হোটেল স্যারিনায় আমিরাতি খাবার খেয়ে শারজাহ ভ্রমণের সুযোগ রাজধানীর বনানীস্থ অভিজাত হোটেল স্যারিনায় চলছে আমিরাতি ফুড ফেস্টিভ্যাল। এর প্রতিপাদ্য ‘উৎসবে এসে খানাপিনা উপভোগ করুন ও সংযুক্ত আরব আমিরাতকে জানুন।’ ভোজনরসিকদের জন্য রয়েছে লাকি কুপন। দুই জন বিজয়ী পাবেন ঢাকা-শারজাহ-ঢাকা বিমান টিকিট।
ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সহযোগিতায় উৎসবটি আয়োজন করা হয়েছে। হোটেল স্যারিনার পরিচালক (বিক্রয় ও বিপণন) শিবাশিষ কোলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের খাবারের পাশাপাশি দেশটির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে এই উৎসবে। আমিরাতি পরিবেশে অতিথিরা হরেকরকম খাবারের স্বাদ নিতে পারবেন। আর ভাগ্যবান হলে মিলবে শারজাহ ভ্রমণের সুযোগ।’
হোটেল স্যারিনার সামারফিল্ড রেস্তোরাঁয় গত ৪ ডিসেম্বর উৎসব উদ্বোধন করেন ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আলমেইরি। অনুষ্ঠানে ছিলেন হোটেল স্যারিনার চেয়ারপারসন নিনা সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, নির্বাহী পরিচালক মাশকুর সারওয়ার। এছাড়া দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও বিভিন্ন আরব দেশের রাষ্ট্রদূতরাও যোগ দেন।
রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আলমেইরি বলেন, ‘বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী অংশীদার সংযুক্ত আরব আমিরাত। আমাদের সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ স্থাপন আর খাবার ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে দ্বিপক্ষীয় ভ্রাতৃসম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এমন উদ্যোগ।’
সামারফিল্ড রেস্তোরাঁর বুফে মেন্যুতে এখন অ্যারাবিয়ান ঢঙে পরিবেশন করা হচ্ছে আমিরাতের জনপ্রিয় ও সুস্বাদু খাবার। এরমধ্যে রয়েছে মারগুগা, আরশিয়া, খোবাসখামির, লাম্ব জামপুস, আচারের সঙ্গে ম্যাকারনি পাস্তা, মাটন টিক্কা কাবাব। এছাড়া রয়েছে আমিরাতের অ্যাপেটাইজার ও ডেজার্ট। উৎসব চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা। জনপ্রতি ২ হাজার ৪৯৯ টাকা। সৌজন্য হিসেবে থাকবে কোমল পানীয়র ক্যান।

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম