কোন জেলার নামকরণ কীভাবে

ইংরেজ রাজকর্মচারীদের মুখে সাতঘরিয়া হয়ে গেলো ‘সাতক্ষীরা’

জার্নি রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ২৩:০৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২৩:০৬

ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।

দেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। পণ্য, খাবার, পর্যটন আকর্ষণ কিংবা সাংস্কৃতিক বা লোকজ ঐতিহ্যে বাংলাদেশের জেলাগুলো স্বতন্ত্রমণ্ডিত। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস।

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার (ছবি: সংগৃহীত) সাতক্ষীরা জেলা
লৌকিক আচার-আচরণ, বিশ্বাস ও পৌরাণিকতায় সমৃদ্ধ সাতক্ষীরা প্রাচীনকালে বুড়ন দ্বীপ নামে খ্যাত ছিল। বঙ্গোপসাগরের আঁচলছোঁয়া সুন্দরবনকে বুকে নিয়ে সমৃদ্ধ এখানকার প্রকৃতি। সুন্দরবনের চোখজুড়ানো চিত্রল হরিণ, বিখ্যাত ডোরাকাটা বাঘ থেকে শুরু করে বনদেবী, রাজা প্রতাপাদিত্যের জাহাজঘাটা, বিভিন্ন মোগল কীর্তি, অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পুরাকালের কাহিনী, জারি-সারি, পালাগান, পালকি গানসহ গ্রামবাংলার লোকজ ঐতিহ্য সাতক্ষীরার সংস্কৃতির মূলধারা বহন করে চলেছে।

সাতক্ষীরা জেলার নামকরণ প্রসঙ্গে জানা যায়, চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী ১৭৭২ সালে নিলামে বুড়ন পরগনা কিনে গ্রাম স্থাপন করেন। তার ছেলে প্রাণনাথ চক্রবর্তী এখানে প্রতিষ্ঠিত করেন সাতঘর কুলীন ব্রাক্ষ্মণ। সেই থেকে এই জায়গার নাম হয় ‘সাতঘরিয়া’। ইংরেজ রাজকর্মচারীদের মুখে মুখে তা হয়ে যায় ‘সাতক্ষীরা’। পুরনো সাতঘরিয়াই বর্তমানের সাতক্ষীরা।

সাতক্ষীরার দর্শনীয় স্থানের তালিকায় আছে ঈশ্বরীপুর হাম্মামখানা, নলতা শরীফ, দরবার স্তম্ভ, জমিদার বাড়ি জামে মসজিদ, প্রবাজপুর শাহী মসজিদ, তেঁতুলিয়া জামে মসজিদ, সোনাবাড়িয়া মঠ মন্দির, অন্নপূর্ণা মন্দির, ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির, শ্যাম সুন্দর মন্দির, পর্যটন কেন্দ্র মোজাফফর গার্ডেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে বাংলাদেশের প্রথম খ্রিস্টান গির্জা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম