বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ১০০ দেশে আজমেরীর ভ্রমণ

জার্নি রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫০আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:১৩

কাজী আসমা আজমেরী ভ্রমণ মানেই নতুন নতুন জায়গায় ঘোরা। নতুন নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয়। এদিক দিয়ে কাজী আসমা আজমেরী ভাগ্যবতী। ইতোমধ্যে তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঘুরে ফেলেছেন বিশ্বের ১০০টি দেশ। 

নীল সমুদ্র ও পাহাড় সবসময় হাতছানি দিয়ে ডাকে কাজী আসমা আজমেরীকে। পিরামিড থেকে শুরু করে ইবনে বতুতার বাড়ি দেখেছেন তিনি। ইস্টার্ন ইউরোপ মাদার তেরেসার বাড়িতেও যাওয়া হয়েছে তার। চার বছর বয়সে তেরেসা আলবেনিয়ায় একটি গির্জায় ছিলেন। সেই জায়গায় যাওয়ার কথাও বিশেষভাবে বললেন খুলনার এই মেয়ে।

১০০টি দেশ ভ্রমণ প্রসঙ্গে কাজী আসমা আজমেরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার স্লোগান হচ্ছে বাংলাদেশি পাসপোর্টের জয়। বাংলাদেশি পাসপোর্টকে একটা সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করাই আমার লক্ষ্য।’

দেশ ভ্রমণে সেঞ্চুরি করা আজমেরী বিভিন্ন দেশে গিয়ে প্রথমেই সেখানকার জাদুঘর দেখেন। তার কথায়, ‘মিউজিয়াম থেকেই একটা দেশকে ভালোভাবে জানা যায়। সেখানকার মানুষের সঙ্গেও মিশি। নতুন নতুন সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচয় হলে অনেক ভালো লাগে।’

কাজী আসমা আজমেরী ২০০৯ সালে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও হংকংয়ে ভ্রমণ করেন কাজী আসমা আজমেরী। এর পরের বছর কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনেই, চীন, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, সাইপ্রাস, তুরস্ক, মিসর, মরক্কো, সংযুক্ত আরব আমিরাতে ঘোরার অভিজ্ঞতা হয়েছে তার।
২০১১ সালে স্কটল্যান্ড, ওয়েলস, স্পেন, জার্মানি, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও জাপান ভ্রমণ করেন আজমেরী। ২০১২ সালে তিনি ঘুরেছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ।
২০১৩ সালে যুক্তরাষ্ট্র, তাহিতি, তাইওয়ান, ভানুয়াতুসহ বেশকিছু দেশে ঘুরে বেড়িয়েছেন কাজী আসমা। ২০১৪ সালে মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু ও ইকুয়েডর ভ্রমণ করেন তিনি।
২০১৫ সালে ডমিনিকান রিপাবলিক, হাইতি, জ্যামাইকা, বাহামা, আরুবা ভ্রমণ করেন আজমেরী। ২০১৬ সালে ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনেগ্রো, কসোভো, আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, ডেনমার্ক, ইতালি, হাঙ্গেরি, সার্বিয়া, নরওয়ে ও কুয়েত ঘুরেছেন তিনি।
গত বছর কিউবা, কাতারসহ কয়েকটি দেশ ঘুরে এসেছেন আজমেরী। এ বছর ফিলিপাইন, মঙ্গোলিয়া, রাশিয়া, কানাডা, জর্জিয়া, বেলারুশের পর আজারবাইজানে যান তিনি। সবশেষ গত ২৯ অক্টোবর তুর্কমেনিস্তানে যাওয়ার মাধ্যমে ১০০ দেশ ঘোরার লক্ষ্য পূরণ হয়েছে তার।
আজমেরী জন্মেছেন খুলনায়। ছোটবেলা থেকে আত্মীয়-স্বজন দেশের বাইরে বেড়াতে গেলেই তার বিদেশ ভ্রমণের ইচ্ছে জাগতো। সেটা পূরণ হয়েছে। নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে বিপণনে বিবিএ ডিগ্রি রয়েছে তার। একই বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন। নিউজিল্যান্ড রেডক্রসে কাজের অভিজ্ঞতা আছে তার ঝুলিতে। এখন লোনলি প্লানেট ট্রাভেল এজেন্সি নামে পর্যটন ভিত্তিক একটি সংস্থা চালান তিনি।
আগামী ২৫ ডিসেম্বর গ্রামের বাড়ি খুলনায় জন্মদিন উদযাপন করবেন আজমেরী। ওইদিন সকাল ১০টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও তাদের সঙ্গে বিভিন্ন দেশের গল্প করবেন তিনি। এরপর শিশুদের বিভিন্ন দেশ সম্পর্কে লিখতে বলা হবে। দুপুর ১২টায় এতিম ও পথশিশুদের সঙ্গে দুপুরে খাবেন তিনি। 
আগামীকাল সোমবার বিকাল ৩টায় বাংলা ট্রিবিউন লাইভে অতিথি হিসেবে থাকবেন ট্রাভেলার কাজী আসমা আজমেরী। বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করা যাবে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম