মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার

জার্নি ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৭

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার চার হাজারেরও বেশি সময়ের পুরনো একটি সমাধি আবিষ্কার হয়েছে মিসরে। এটি আনুমানিক চার হাজার ৪০০ বছর আগের। ফেরাউনের পঞ্চম রাজবংশের সময়কার এই সমাধিতে ভালোভাবে সংরক্ষিত আছে নিপুণ ড্রইং। কায়রোর দক্ষিণে সাকারার প্রত্নতাত্ত্বিক স্থানে এটি পাওয়া গেছে।

মিসরের পুরাকীর্তিমন্ত্রী খালেদ আল-আনানি জানিয়েছেন, রাজপরিবারের ধর্মযাজক ওয়াহতাইয়ের সমাধি এটি। শিলালিপি অনুযায়ী, রাজা নেফের কায়েরের সুপারভাইজর ও পবিত্র নৌকার ইন্সপেক্টর ছিলেন ওই যাজক।

মন্ত্রী আরও জানান, সমাধির দেয়াল রঙিন দৃশ্যে সাজানো। এতে ফুটে উঠেছে ওয়াহতাইয়ের সঙ্গে তার মা, স্ত্রী ও পরিবারের চিত্র।

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার অভিযানের প্রধান মোস্তফা ওয়াজিরি জানান, অন্যান্য ড্রইংয়ে ওয়াইন ও পটারি তৈরি, সংগীত পরিবেশনা, নদীতে পাল তোলা, শিকার ও অন্ত্যেষ্টিক্রিয়া আসবাবপত্র উৎপাদনের চিত্র বর্ণনা করা হয়েছে।

মোস্তফা ওয়াজিরি তার দলবল নিয়ে গত মাসে (নভেম্বর) সমাধিতে পৌঁছাতে সক্ষম হন। কিন্তু দরজা বদ্ধ থাকায় ঢুকতে কিছুটা সময় লেগেছে। এর ভেতরে পাঁচটি কবরের খাদ ও অর্ধশত রঙিন মূর্তি রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ওয়াহতাইয়ের পরিবার কিংবা আত্মীয়স্বজনের। খাদগুলোতে পরবর্তী সময়ে অভিযান চালানো হবে।

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার প্রত্নতাত্ত্বিক স্থানটির মহাপরিচালক সাবরি ফারাগ উল্লেখ করেন, এই সমাধির উচ্চতা ১০ মিটার (৩৩ ফুট) আর চওড়ায় ৩ মিটার (১০ ফুট)।

গত মাসে পুরাকীর্তি মন্ত্রণালয় ঘোষণা দেয়, সাকারায় আবিষ্কৃত সাতটি সমাধিতে প্রচুর বিড়ালের গোরস্থান ও মমি করা গুবরে-পোকার সংগ্রহশালা রয়েছে। বিখ্যাত স্টেপ পিরামিডও সাকারায় অবস্থিত।

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম