দেশ-বিদেশের পর্যটক ও ভ্রমণপিপাসুদের অনেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে কর্তৃপক্ষ।
জানা গেছে— প্রাইম ব্যাংকের প্লাটিনাম, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ও প্রেস্টিজ ক্রেডিট কার্ডধারীরা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ছাড় পাবেন। তাদের জন্য হোটেলটির বুফে লাঞ্চ ও ডিনার একটি কিনলে আরেকটি ফ্রি থাকবে।
এ লক্ষ্যে সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেড ও প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের মধ্যে একটি চুক্তি হয়েছে। এতে স্বাক্ষর করেন প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের নির্বাহী সহকারী পরিচালক আসিফ আহমেদ ও প্রাইম ব্যাংক কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান এএনএম মাহফুজ।








