দেশ-বিদেশের ১০০ আলোকচিত্র নিয়ে প্রদর্শনী

জার্নি রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯

দেশ-বিদেশের ১০০ আলোকচিত্র নিয়ে প্রদর্শনী দেশ-বিদেশের আলোকচিত্রীরা ঘুরে ঘুরে ছবি তোলেন। প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে মানুষ, স্থাপনা, পশু-পাখিকে নান্দনিকভাবে ক্যামেরাবন্দি করেন তারা। এর মধ্যে বাছাই করা অসাধারণ ১০০টি ছবি একই গ্যালারিতে দেখার সুযোগ মিলছে ঢাকায়। 
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্যালন ২০১৮’ শীর্ষক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় এর উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাংবাদিক সাঈদা খানম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ।

দেশ-বিদেশের ১০০ আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ২০১৮ সালের মাঝামাঝি থেকে ২২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও বিদেশি আলোকচিত্রীদের কাছ থেকে প্রতিযোগিতার জন্য আলোকচিত্র আহ্বান করা হয়। এরপর প্রায় নয় হাজারের কাছাকাছি আলোকচিত্র জমা পড়ে। পাঁচটি বিভাগে দেশ-বিদেশের তিনজন অভিজ্ঞ আলোকচিত্রী বিচারক সেগুলোর মধ্যে বাছাই করেন ১০০টি আলোকচিত্র। এসব ছবি নিয়েই সাজানো হয়েছে প্রদর্শনী।

দেশ-বিদেশের ১০০ আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্যালন ২০১৮’ আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে ইস্ট কোস্ট গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজম জে চৌধুরী ২৮ ডিসেম্বর প্রদর্শনীর সমাপনী দিনের প্রধান অতিথি। ওইদিন অনুষ্ঠিত হবে আলোকচিত্রী সম্মেলন ও কর্মশালা। এটি পরিচালনা করবেন প্রখ্যাত আলোকচিত্রী রফিকুল ইসলাম।

দেশ-বিদেশের ১০০ আলোকচিত্র নিয়ে প্রদর্শনী প্রদর্শনীর আয়োজন করেছে ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি। এই আয়োজন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা আর বিকাল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীর মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ডটকম।
দেশ-বিদেশের ১০০ আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ছবি: সংগৃহীত

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম