সিএনএনের ভ্রমণ বিষয়ক বর্ষসেরা ছবির তালিকায় ঢাকা

জনি হক
০২ জানুয়ারি ২০১৯, ০৯:০০আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ০৯:০০

সিএনএনে প্রকাশিত ঢাকায় তোলা ছবিটি বিখ্যাত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ২০১৮ সালে পৃথিবী জুড়ে ভ্রমণ বিষয়ক সেরা ১৩৩টি আলোকচিত্র প্রকাশ করেছে। এ তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তোলা একটি ছবি। এতে দেখা যাচ্ছে, একটি মন্দিরের মেঝেতে হিন্দু ধর্মাবলম্বীরা একসঙ্গে বসে রাখের উপবাস উদযাপন করছে। এটি তুলেছেন কাজী সালাহউদ্দিন রাজু।

সিএনএনের ট্রাভেল বিভাগে প্রকাশিত ‘আওয়ার ফেভারিট ট্রাভেল ফটোস অব ২০১৮’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পৃথিবীটা খুব অপরূপ। বিশ্বজুড়ে অসাধারণ সব পর্যটন গন্তব্য রয়েছে।’

সিএনএন মনে করে, ‘পর্যটকদের ভ্রমণ বিষয়ক ফটোগ্রাফি অনুপ্রেরণা জোগায়, কৌতূহলী করে ও ধারণা দেয়। শুধু প্রকৃতি ও কৃত্রিম সৌন্দর্যই নয়, বিভিন্ন ভাষাভাষি ও সংস্কৃতির মানুষদের সম্পর্কেও ধারণা মেলে এসব ছবিতে। এসব ছবি ভ্রমণের পরিকল্পনা সাজাতে সহায়তা করে পর্যটকদের। একটা ছবিই নতুন জার্নির সূচনা এনে দিতে পারে।’

প্রতিবেদনে জানানো হয়েছে, সিএনএনের ট্রাভেল বিভাগের কম্পিউটারে প্রতি বছর হাজার হাজার চমৎকার ছবি এসে জড়ো হয়। এর মধ্যে নির্বাচিত হয়েছে সেরা ১৩৩টি। রাখের উপবাসের ছবিটি আছে ১৭ নম্বরে। এই আয়োজন কার্তিক উপবাস হিসেবেও পরিচিত। রাখের উপবাস এক ধরনের মানত। হিন্দু ধর্মাবলম্বীরা কার্তিক মাসের শেষ দুই মঙ্গল ও শনিবার পালন করে থাকেন। শোনা যায়, এই চার দিনের যেকোনও একদিন উপবাস করা যায়। এই উপবাস হিন্দু ধর্মাবলম্বী যেকোনও নারী, পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা পালন করতে পারেন।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের অন্তর্ভুক্ত বারোদী গ্রামে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে উপবাস ভাঙার জন্য অনেকে একত্র হন। শুধু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ই নয়, উপবাস উপলক্ষে ভারত ও শ্রীলঙ্কা থেকে এই আশ্রমে সনাতন ধর্মের অনুসারীরা জমায়েত হয়। গুলিস্তান থেকে বাসে নারায়ণগঞ্জ, তারপর সেখান থেকে অটোতে চড়ে বারোদী সহজেই যাওয়া যায়। আশ্রমের পথ স্থানীয় সবারই চেনা। খরচ নাগালের মধ্যে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম