এমিরেটসের ফ্লাইটে বিমানবালাকে চমকে দিলেন প্রেমিক ও যাত্রীরা (ভিডিও)

জার্নি ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৯, ২২:৪০আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:৪৬

ভিট্টোরিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন স্টেফানো দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের একজন বিমানবালা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না! বিশ্বাস হবেই কীভাবে, দায়িত্ব পালনের সময় এমন বিস্ময়কর কিছু ঘটেতে যাচ্ছে তা কল্পনাও করেননি তিনি। তাকে চমকে দিতে বিমানের অভ্যন্তরে সব কেবিন ক্রু ও যাত্রীরা একত্র হয়ে জাদুময় এক মুহূর্ত তৈরি করেন।

ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইতালির রোমে যাচ্ছিল। ওই বিমানবালার নাম ভিট্টোরিয়া। বিমানের কেবিনে রোমান্টিকভাবে হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার প্রেমিক স্টেফানো। এমন দৃশ্যের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে এমিরেটস কর্তৃপক্ষ। এরপর এটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

কৌতূহল জাগানো ভিডিওতে দেখা গেছে, ভিট্টোরিয়া কেবিনে আসতেই যাত্রীরা তাকে গোলাপ ফুল দিতে শুরু করেন। প্রথম ফুলটি দ্বিধাগ্রস্তভাবেই নেন তিনি। কিছুই বুঝে উঠতে পারছিলেন না এই বিমানবালা। হতবাক করে দেওয়ার মতো ব্যাপার। হেঁটে এগোতে এগোতে তিনি দেখেন, সব যাত্রীর মুখে স্টেফানোর ছবির মুখোশ। তখন আনন্দে চোখ ভিজে ওঠে ভিট্টোরিয়ার। ততক্ষণে তার বুঝতে বাকি নেই, সবই প্রেমিকের কাণ্ড।

সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের