স্কুটিতে দেশভ্রমণ: চার কন্যা এবার পাবনায়

পাবনা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৫১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৫২

পাবনায় চার ভ্রমণ কন্যা ‘নারীর চোখে বাংলাদেশ’ স্লোগান নিয়ে স্কুটিতে চড়ে সারাদেশ চষে বেড়াচ্ছেন ভ্রমণ বিষয়ক ফেসবুক পেজ ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার চার সদস্য। এবার পাবনায় বেড়ালেন তারা। এই চার তরুণী হলেন ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার প্রতিষ্ঠাতা ঢাকা মেডিক্যাল কলেজের ডা. সাকিয়া হক, ডা. মানসী সাহা, সিলভী রহমান ও শামসুন নাহার সুমা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে পাবনা জেলা শহরের ১২৮ নম্বর প্রভাতী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন চার কন্যা। এখানকার শিক্ষার্থীদের নারীর ক্ষমতায়ন, বয়ঃসন্ধিকালীন সমস্যার সমাধান, খাদ্য ও পুষ্টি সুরক্ষার কৌশল, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন কেন্দ্রগুলোর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা ও ভিডিও প্রদর্শন করেন তারা।

নারী জাগরণের বার্তা নিয়ে বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষকে ধারণা দিতে দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করছেন চার কন্যা। এজন্য তাদের শুভেচ্ছা জানান প্রভাতী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভ্রমণকন্যারা। তিনি এই উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানান ও সার্বিক সহযোগিতা করেন। এরপর ভ্রমণকন্যারা পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রেসক্লাব কর্মকর্তারা তাদের উদ্যোগকে স্বাগত জানান।

এ নিয়ে ৪৮টি জেলায় বেড়ালেন ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার চার সদস্য। তাদের দলনেত্রী ডা. সাফিয়া হক বলেছেন, ‘সর্বত্রই আমরা মানুষের কাছ থেকে সুব্যবহার ও কাঙ্ক্ষিত সহায়তা পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য দেশ, দেশের মানুষ ও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানা। বিশেষ করে নারীদের সামনে এগিয়ে চলতে উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছি। কীভাবে দেশ দেখতে, চলতে, মানুষের সঙ্গে মিশতে হয়; সেই ব্যাপারে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের চেষ্টা করেছি আমরা। নিরাপদ সড়ক, বাল্যবিয়ে, বয়সন্ধিঃকালীন দৈহিক মানসিক পরিবর্তন ও সমস্যা এবং আত্মরক্ষার বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেছি।’
আরও পড়ুন-
স্কুটিতে চেপে বরিশাল ঘুরে গেলেন ভ্রমণকন্যারা

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম