ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা

জনি হক ও নাদিয়া নাহরিন
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৭

বিশ্বজুড়ে অনেকে বলেন, ফেব্রুয়ারি হলো ভালোবাসার মাস। আরেকটু নির্দিষ্ট করে বলা যেতে পারে, এই মাস ভ্রমণপ্রেমীদের জন্য জুতসই। ভ্যালেন্টাইন্স ডে থাকায় ঘুরে বেড়ানোর ক্ষেত্রে রোমান্টিক গন্তব্যকেই প্রাধান্য দেওয়া হয়। তবে এই মাসে ছুটি কাটানোর আরও কিছু জায়গা আছে। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখলে ভালো। সৈকত ঘেঁষা শহর কিংবা দ্বীপে অথবা স্কি রিসোর্টস ফেব্রুয়ারিতে ব্যয়বহুল। আর এই সময়ে এসব জায়গায় ভিড়ভাট্টাও বেশি। ফলে অফ-সিজনে গেলেই স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা ভালোভাবে হয় বলে মন্তব্য অনেক পর্যটকের। অবশ্য ফেব্রুয়ারিতে দিনের আলো বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই আকর্ষণীয় জায়গাগুলো বন্ধ হয়ে যায় একটু তাড়াতাড়ি। এসব বিষয় মাথায় রেখে ফেব্রুয়ারিতে দেখার জন্য পাঁচটি চমৎকার জায়গার কথা জেনে নিন।

February in Miami ১. মায়ামি
ফেব্রুয়ারিতে আমেরিকা মহাদেশের বেশিরভাগ জায়গায় হাড়কাঁপুনি ঠাণ্ডা থাকে। তবে মিয়ামিতে এই সময়ে রোদের সুবাদে আবহাওয়া থাকে দারুণ। যদিও হোটেল ভাড়া বছরের যেকোনও সময়ের চেয়ে বেশি। মায়ামি সৈকতের আশেপাশের হোটেলগুলোই বেশি ব্যয়বহুল। তাই সাগর থেকে দূরের হোটেল বেছে নিলে খরচ কমবে।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা দারুণ আবহাওয়ার সঙ্গে ফেব্রুয়ারিতে মায়ামি জমে ওঠে বিভিন্ন ধরনের আর্ট শো ও খাদ্য উৎসবে। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়গুলোর মধ্যে অন্যতম সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল, সংক্ষেপে ‘সোবিউফ’। আমেরিকার বিভিন্ন প্রান্তের শীর্ষ শেফরা বারবিকিউ থেকে শুরু করে নিরামিষ ডিনারসহ সব খাবার প্রস্তুত করেন এই আয়োজনে। ওয়াইনপ্রেমীদের জন্যও এটি কাঙ্ক্ষিত উৎসব। আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ভেন্যুতে হবে ‘সোবিউফ’।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা এর আগে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে প্রগ্রেসিভ মায়ামি ইন্টারন্যাশনাল বোট শো। মায়ামি মেরিন স্টেডিয়াম পার্ক অ্যান্ড বেসিনে এই আয়োজন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী কোকোনাট গ্রোভ আর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। এতে থাকবে স্থানীয় খাবার, চারুকলা ও লাইভ পারফর্ম্যান্স।

মায়ামির কেন্দ্রস্থল ও বিমানবন্দরের মাঝামাঝি অবস্থিত লিটল হাভানা ভ্রমণপ্রেমীদের আরেক কাঙ্ক্ষিত স্থান। সেখানে কিউবান খাবার, শিল্পকর্মসহ সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করা যায়। এছাড়া মায়ামি সৈকতে আর্ট ডেকো হিস্টোরিক ডিস্ট্রিক্টে ২০ ও ৩০-এর দশকের প্রাচীন ঐতিহ্য চোখে পড়বে।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা ২. ভেনিস
অপূর্ব সরু খালের শহর ইতালির ভেনিস। নৌকায় ভেসে উপভোগ করা যায় এর সৌন্দর্য। ভালোবাসার বেলায় ভেনিস বিশ্বের সেরা শহরগুলোর মধ্যে অন্যতম। সেখানকার চোখধাঁধানো বুটিক ও আর্ট গ্যালারি, অসাধারণ স্থাপত্যশিল্প আর বিভিন্ন প্রাসাদে ঘুরে বেড়ানোর জন্য ফেব্রুয়ারি জুতসই সময়। আবহাওয়াও থাকে চমৎকার। পার্টি পছন্দনীয় হলে ভেনিসে যেতে ফেব্রুয়ারি দ্বিতীয় ভাগকে বেছে নেওয়া ভালো।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা এ মাসের শেষ ভাগে হোটেল ভাড়া ১০০ থেকে ১২৫ ডলার সস্তা হয়। এবারের ঐতিহ্যবাহী ‘কার্নিভ্যাল’ শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। চলবে ৫ মার্চ অবধি। এই আয়োজনে জমকালো ডিনার, নাচ, জাঁকজমকপূর্ণ মুখোশ ও বর্ণিল প্যারেড ও স্ট্রিট শো দেখা যায়। ফলে এ সময় ভেনিসে প্রচুর ভিড় থাকে।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা তবে পার্টি যাদের ভালো লাগে না তারা কার্নিভাল শুরুর আগে শহরটিতে বেড়ান। যদিও ভেনিসে কখনোই পর্যটকদের অভাব হয় না! ভিড় কম থাকে এমন দুটি জনপ্রিয় জায়গা হলো পিয়াৎজা সান মার্কো ও রিয়ালতো ব্রিজ। বাইরে ঠাণ্ডা যদি বেশি থাকে তাহলে ডজেস প্যালেসের মতো ইনডোর আকর্ষণগুলো ঘুরে দেখেন দর্শনার্থীরা।

৩. ব্রিটিশ কলাম্বিয়া
মনোরম ব্রিটিশ কলম্বিয়া সারাবছরই হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। তবে শীতকালীন খেলা বিশেষ করে স্কি’র জন্য ফেব্রুয়ারিতে কানাডার এই জায়গাটি বিশেষভাবে মনোযোগ কাড়ে। ব্রিটিশ কলাম্বিয়ার বড় শহর ভ্যানক্যুভারের কেন্দ্রস্থলের খুব কাছে দুটি স্কি এলাকা রয়েছে। খুব দূরে বুনো রোমাঞ্চ ভালো না লাগলে গ্রাউস মাউন্টেন জুতসই।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা পর্যটক সমাগম দেখা যায় সাইপ্রেস মাউন্টেনেও। রাশি রাশি তুষারের ওপর স্কি ও স্নোবোর্ডিং করতে এর জুড়ি মেলা ভার। উত্তর আমেরিকার সবচেয়ে বড় স্কি রিসোর্ট হুইসলার-ব্ল্যাককম্বে আছে দুই শতাধিক ট্রেইল। ২০১০ সালের উইন্টার অলিম্পিক গেমস হয়েছিল সেখানে। স্কিইং এর পাশাপাশি স্কেট, হকিও উপভোগ করা যাবে কানাডার ভ্যানক্যুভারে।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা রোমাঞ্চসন্ধানীরা চাইলে হেলি-স্কি (হেলিকপ্টার থেকে লাফ দিয়ে স্কি করা) উপভোগ করতে পারেন কোস্ট রেঞ্জ মাউন্টেনসের বেলা কুলা হেলি স্পোর্টসে। ২০১৭ সালে ওয়ার্ল্ড স্কি অ্যাওয়ার্ডসে কারা সেরা হেলি-স্কি অপারেটর স্বীকৃতি পেয়েছে।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা এছাড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবসন স্কয়ারে বিনামূল্যে আইস স্কেটিং করা যায়। কারও স্কেট না থাকলে কর্তৃপক্ষ তা ভাড়া দেয়। অন্যদের স্কেটিং দেখতে চাইলে রজার্স এরেনায় ক্যানাকস প্রো হকি খেলা উপভোগের সুযোগ থাকছে। 
শহুরে পর্যটনের জন্যও ভ্যানক্যুভারে ফেব্রুয়ারিতে অনেক কিছু আছে। এ মাসের শেষপ্রান্তে উপভোগ করা যাবে ভ্যানক্যুভার আন্তর্জাতিক ওয়াইন উৎসব। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে এই আয়োজন চলবে ৩ মার্চ অবধি। ভ্যানক্যুভারের সমুদ্র অঞ্চল শীতকালে ঊষ্ণ থাকে। যদিও এ সময় প্রায়ই বৃষ্টি হয়।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা ৪. সেনেগাল

মরক্কো, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকা সিংহভাগ মনোযোগ কেড়ে নেয় পর্যটকদের। তবে পশ্চিম আফ্রিকার ছোট দেশ সেনেগাল বহন করছে আফ্রিকান সংস্কৃতির বিশাল অংশ। মূলত এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে পশ্চিমের অংশ। সেনেগালের উত্তর প্রান্তে রয়েছে বিশাল সাহারা মরুভূমি। আর দক্ষিণে রয়েছে আফ্রিকার বৃষ্টিপ্রধান অঞ্চল।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা সেনেগালের রাজধানী দাকার বসে আছে আটলান্টিক উপকূলে। ফেব্রুয়ারিতে দেশটি সাধারণত শীতল থাকে। শুকনো মৌসুম আর কী! ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত গোরি দ্বীপ এককথায় অপূর্ব। শতাব্দী ধরে আফ্রিকান উপকূলে বৃহত্তম ক্রীতদাস বাণিজ্য কেন্দ্র ছিল এই জায়গা। মুসলিম প্রধান দেশটির অতীতে কান পাতলে শোনা যায় ট্র্যাজেডি। সেনেগালে সাংস্কৃতিক বৈচিত্র্য চোখে পড়ার মতো। ভ্রমণপ্রেমীদের জন্য আফ্রিকান সংগীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য এটি। সুরের যাদুকর ইউসু এন’দোর ও এম্বালাক্সের সুরের উৎপত্তি এখানেই। ল্যঁ ভাইকিংয়ে প্রতি বুধ, শুক্র ও শনিবার লাইভ মিউজিকের আয়োজন থাকে।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা সমুদ্র সৈকতের দিক দিয়েও সেনেগাল সমৃদ্ধ। ফলে সার্ফারদের কাছে দেশটি বিখ্যাত। ষাটের দশকের ধ্রুপদী সার্ফিং ছবি ‘এন্ডলেস সামার’ মুক্তির পর এই খ্যাতি তৈরি হয়। দাকারের দক্ষিণে পেতিত কোতে একটি সৈকত আছে। কোলাহল থেকে শান্ত সব ধরনের স্বাদ মেলে সেখানে। চমৎকার মাটি ও স্থানীয় শিল্পকলা সম্পর্কে জানতে তুবাব দিয়ালাউ গ্রামের জুড়ি নেই। স্থাপত্যের ভক্তদের জন্য জুতসই জায়গা গ্রেট মস্ক অব তুবা। অনেকের মতে, এটি বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি।

৫. চীনের হাইনান
চীনে ভ্রমণের অনেক চমৎকার জায়গা আছে। তাই প্রশ্ন আসতে পারে, হাইনান কেন? কারণ ফেব্রুয়ারি সেখানে বেড়ানোর জন্য জুতসই সময়। বিশাল এই দ্বীপ চীনের সর্বদক্ষিণে অবস্থিত। তাই শীতকালীন সময়ে সেখানকার আবহাওয়া থাকে ঊষ্ণ। ফলে ভ্রমণ হয় আরামদায়ক। শুধু রাতে মাঝে মধ্যে হালকা জ্যাকেট পরলেই চলে। এখানকার খাবার স্বাভাবিকভাবে সামুদ্রিক।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা শুকনো মৌসুমে হাইনান প্রদেশের সৈকতে হেঁটে বেড়ানো বেশ উপভোগ্য। দীর্ঘ শ্বেত উপকূল সানইয়া বে এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। এখানে রয়েছে বিলাসবহুল দুটি রিসোর্ট। এর মধ্যে দ্য শেরাটন সানিয়া রিসোর্টে মিলবে পাঁচটি সুইমিং পুল ও স্বতন্ত্র সৈকত। দ্য রিৎজ-কার্লটন সানিয়া হলো গলফ রিসোর্ট। এতে আছে আটটি রেস্তোরাঁ ও বার আর স্বতন্ত্র সৈকত।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা সমুদ্র সৈকতের বাইরে সবুজময় প্রাকৃতিক সৌন্দর্য ও হাইকিংয়ের রোমাঞ্চ কিংবা ট্রেইলে হাঁটতে চাইলে ইয়ালং বে ট্রপিক্যাল প্যারাডাইস ফরেস্ট পার্ক জুতসই। সেখানে প্রজাপতি থেকে শুরু করে বন্য শূকরসহ অসংখ্য প্রাণী দেখা যায়।

ফেব্রুয়ারিতে বেড়ানোর জন্য পাঁচটি অপূর্ব জায়গা সংস্কৃতিপ্রেমীদের জন্য বৌদ্ধ নানশান মন্দির থাকতে পারে সবার ওপরে। তিন পাশ দিয়ে দেখলে গুয়ানিনের মূর্তি দেখা যায় সেখানে। এর উচ্চতা ৩৫৪ ফুট। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিগুলোর একটি এটি। ২০০৫ সালে এটি স্থাপিত হয়।

সূত্র: সিএনএন

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম