অঞ্জন-মফিজুরের নেতৃত্বে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৭

এওএবি’র নতুন কমিটির কয়েকজন এভিয়েশন খাত সংশ্লিষ্টদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভাপতি ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন এবার। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংগঠনটি।

জানা গেছে, সোমবার রাজধানীর বনানীতে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্য পদে আছেন ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন (কোষাধ্যক্ষ), বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের রাকিবুল কবির (সাংগঠনিক সম্পাদক), স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের মোহাম্মদ আরিফুর রহমান (প্রকাশনা সম্পাদক), বিআরবি এয়ারলাইনসের মোহাম্মদ পারভেজ রহমান (যুগ্ম সম্পাদক)।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ, ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন, পারটেক্স এভিয়েশনের রুবেল আজিজ ও জিএমজি এয়ারলাইনসের আশীষ রায় চৌধুরী।

দেশের এভিয়েশন খাতের উন্নয়নে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি গঠিত হয় এওএবি।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম