পর্যটকদের জন্য সেন্টমার্টিনে চলছে পাঁচটি জাহাজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২৩:৪৪

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার জন্য ভ্রমণপিপাসুদের জন্য আবারও জাহাজ চলছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এই রুটে যাত্রীসেবা দিতে নৌযান যাতায়াত করছে।

বর্তমানে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পাঁচটি জাহাজ যাত্রীসেবা দিচ্ছে। এগুলো হলো কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রু অ্যান্ড ডাইন, দ্য আটলান্টিক ক্রুজ, এলসিটি কাজল ও এলসিটি কুতুবদিয়া।

বৃহস্পতিবার সকালে টেকনাফ দমদমিয়া জেটি ঘাট থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অনুমতি নিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলেছে জাহাজগুলো।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বাংলা ট্রিবিউনকে জানান, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় তাদের দুটি জাহাজ দ্বীপে রওনা দিয়েছে।

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছে একটি জাহাজ বিআইডব্লিউটিএ টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক রয়েছে, ফলে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’

প্রতিকূল আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকে থাকা পর্যটকরা জাহাজে চড়ে টেকনাফে ফিরেছেন। আশা করা হচ্ছে, নিয়মিত জাহাজ চলাচলে আবারও ভ্রমণপ্রেমীদের সমাগম বাড়বে দ্বীপে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম