টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ২ দিন জাহাজ চলাচল বন্ধ

টেকনাফ প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ২১:৩৭আপডেট : ২১ মার্চ ২০১৯, ২৩:০১

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ (ছবি– সংগৃহীত)

উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তার দিকটা মাথায় রেখে ২৩ ও ২৪ মার্চ দুই দিন এ নৌপথে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ দুই দিন দেশি-বিদেশি কোনও পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন না। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আগামী ২৪ মার্চ উখিয়া ও টেকনাফ উপজেলায় ভোটগ্রহণ হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘নির্বাচনকে ঘিরে নিরাপত্তার কথা চিন্তা করে ২৩ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ রুটে দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তাই টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে দুই দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।’

টেকনাফ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী (নৌকা), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ (আনারস) ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (মোটরসাইকেল)। এ ছাড়া, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন, নারী ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার সংখ্যা একলাখ ৪৫ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ৭২ হাজার ৬৫৭ ও নারী ৭৩ হাজার ১৫১ জন। উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হামিদুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুল নেছা বেবী। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা একলাখ ১৮ হাজার ৭৮৫ জন। এর মধ্যে ৬০ হাজার ৪৮৮ জন পুরুষ ও ৫৮ হাজার ২৯৭ জন নারী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম