বিলাসবহুল হোটেলে রূপান্তর হচ্ছে ঝুড়ি আকৃতির ভবন

জার্নি ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ১৮:০০আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৮:১৬

লঙ্গাবার্গার কোম্পানির সাবেক সদর দফতর রূপান্তর করা হচ্ছে হোটেল (ছবি: শাটারস্টক) ঝুড়ি সাধারণত ফলমূল বা কাপড় রাখতেই ব্যবহার করেন সবাই। পিকনিকে এটি বেশি দেখা যায়। ভাবুন তো, কখনও ঝুড়ির ভেতর ঘুমানোর সুযোগ যদি আসে! পর্যটকরা আগামী বছর সত্যিই এমন কিছু চোখের সামনে দেখবেন।

চমকপ্রদ ব্যাপার হলো, ঝুড়ি আদলের আকর্ষণীয় নকশার একটি সাত তলা ভবনকে বিলাসবহুল হোটেলে রূপান্তর করা হচ্ছে। এর শীর্ষে থাকবে ঝুড়ির মতো হাতল! এখন এগিয়ে চলছে সেই পরিকল্পনা।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ১৯৯৭ সালে গড়ে তোলা হয় এই ভবন। আমেরিকান প্রতিষ্ঠান লঙ্গাবার্গার কোম্পানির সদর দফতর ছিল এটি। কাঠের ঝুড়িসহ ঘরবাড়ির দৈনন্দিন পণ্যের উৎপাদনকারী ও পরিবেশক তারা।

ওহাইও’র দ্য কলাম্বাস ডিসপাচ পত্রিকার তথ্যানুযায়ী, ডেভেলপার কুন রিস্টোরেশন অ্যান্ড সিল্যান্টসের স্টিভ কুন ও ববি জর্জ ২০১৭ সালে ভবনটি কিনে নেন। একই দৈনিকে গত ২১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ২০২০ সালে হোটেলটি চালু হবে।

নিউয়ার্কের দৈনিক দ্য অ্যাডভোকেট জানিয়েছে, হেরিটেজ ওহাইও সংগঠনের জন্য অর্থ তহবিল সংগ্রহের অংশ হিসেবে ২০ অক্টোবর ভ্রমণপ্রেমীরা ভবনটি ঘুরে দেখেছে। তখনই এটিকে হোটেলে পরিণত করার ভাবনা তৈরি হয়।

পর্যটন সংস্থা রোডসাইড আমেরিকা ডটকমের মন্তব্য, এটাই বিশ্বের সবচেয়ে বৃহৎ ঝুড়ি! লঙ্গাবার্গার কোম্পানির উৎপাদনকৃত মিডিয়াম মার্কেট ঝুড়ির চেয়ে ১৬০ গুণ বড় এই ভবন।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম