কক্সবাজারে প্রতিদিন ৬টি ফ্লাইট যাবে নভোএয়ারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৯, ২১:২২আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৩৫

নভোএয়ারের উড়োজাহাজ (ছবি: মীর রিদোয়ান সাঈদ) যাত্রী চাহিদা ও পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে নভোএয়ার। আগামী ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই বিমান সংস্থা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, বর্তমানে কক্সবাজার রুটে প্রতিদিন ৫টি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সৈয়দপুর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট চলাচল করছে তাদের।

নভোএয়ারের ওয়ান ওয়ে ফ্লাইটের ক্ষেত্রে চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা ও কলকাতা রুটে (যাওয়া-আসা) ৯৯৯৯ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম