দেশ নিয়ে লিখে পুরস্কার জিতুন!

জার্নি রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ২১:৫৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২১:৫৮

দেশ নিয়ে লিখে পুরস্কার জিতুন! বাংলাদেশের বিভিন্ন স্থানে বেড়াতে যান ভ্রমণপ্রেমীরা। ঘুরতে ঘুরতে নতুন অনেক কিছু জানা হয় তাদের। সেইসঙ্গে তারা অর্জন করেন দারুণ কিছু অভিজ্ঞতা। এগুলো লিখে পুরস্কার পেলে কেমন হয়!

ভ্রমণের গল্প জানাতে শুরু হলো একটি প্রতিযোগিতা। যৌথভাবে এর আয়োজন করেছে ট্রাভেল বাংলাদেশ, বাংলা ট্রিবিউন, হাত বাক্স, পেখম, স্বপ্নযাত্রা ট্রাভেল গ্রুপ ও পার্কিং কই।

দেশের পাঁচটি স্থানের যেকোনও একটিতে বেড়ানোর কথা লিখতে হবে প্রতিযোগিতায়। এগুলো হলো– ১. জাতীয় সংসদ ভবন। ২.ষাট গম্বুজ মসজিদ। ৩. জাতীয় স্মৃতিসৌধ। ৪. কার্জন হল। ৫. লালবাগ কেল্লা।

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে প্রকাশ করা হবে সেরা লেখাগুলো। এছাড়া বিজয়ীরা পাবেন অসাধারণ কিছু পুরস্কার।

বিচারকদের রায়ে নির্বাচিত হবে সেরা লেখাগুলো। এরপর সেসব লেখা ওয়েবসাইটে প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় লাইক ও শেয়ারের ভিত্তিতে পুরস্কার নির্ধারণ হবে।

লেখা পাঠানোর সময় ১ থেকে ১৬ ডিসেম্বর। লেখা পাঠানোর ঠিকানা [email protected]। প্রতিটি লেখা শতভাগ মৌলিক ও ৩০০-১০০০ শব্দের মধ্যে হওয়া চাই। লেখার সঙ্গে সংশ্লিষ্ট জায়গার এক বা একাধিক ছবি দিতে হবে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম