পুরান ঢাকার রূপকথা

জার্নি রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১০:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:০০

পুরান ঢাকার রূপকথা জাদুর শহর, প্রাণের শহর ঢাকা। সুলতানি মোগল, নবাব, ব্রিটিশ ও পাকিস্তানি আমলের পর ৪০০ বছরেরও বেশি সময় পেরিয়ে এসেছে এই শহর। এর বিশেষ একটি অংশ পুরান ঢাকা। শতাব্দীর পর শতাব্দী দীর্ঘ পরিক্রমায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি।

পুরান ঢাকা এমনই একটি নগরী যা তার ঋদ্ধ ঐতিহ্য ও বহুবিচিত্র সংস্কৃতির ক্ষীয়মান অথচ কালজয়ী ঐশ্বর্য এখনও অন্তিম শ্বাসের বুকচেরা গভীরতায় ধরে রেখেছে। প্রজন্মের পর প্রজন্মে নগরের আত্মা হিসেবে আছে এটি।

জলজ নামে একদল তরুণ শিল্পী হাজার বছরের পুরনো নগরের এই আত্মাকে তাদের শিল্পকর্মে তুলে ধরার চেষ্টা করেছেন। শহরটি তাদের জঠরে ধারণ করে ও তাদের শিল্পীসত্তাকে মাতৃস্নেহে লালন ও বিকশিত করেছে।

এসব মুগ্ধকর ছবি নিয়ে আয়োজন করা হয়েছে ‘পুরান ঢাকার রূপকথা’ শীর্ষক দলীয় চিত্রপ্রদর্শনী। এতে থাকছে জলজ শিল্পীগোষ্ঠীর বিপ্লব চক্রবর্তী, মো. আজমল উদ্দিন, গোলাম মশিউর রহমান চৌধুরী, আল-আখির সরকার, শ্যামল বিশ্বাস ও সাদেক আহমেদের আঁকা ছবি।

পুরান ঢাকার রূপকথা আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আগামী ১০ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ‘পুরান ঢাকার রূপকথা’র উদ্বোধন হবে। ‘মুক্ত ঐতিহ্য সপ্তাহ ২০১৯’ উদযাপনের অংশ হিসেবে যৌথভাবে এর আয়োজন করেছে ইউরোপীয় ইউনিয়ন ন্যাশনাল ইনস্টিটিউট ফর কালচার (আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ) এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ঢাকাস্থ স্পেনের দূতাবাস, ঢাকা দক্ষিণ পৌরসভা, বুলবুল ললিতকলা একাডেমি ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ।

‘পুরান ঢাকার রূপকথা’ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম