চট্টগ্রাম ও বরিশাল রুটে ফ্লাইট বাড়াচ্ছে নভোএয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৭

নভোএয়ারের উড়োজাহাজ (ছবি: মীর রিদোয়ান সাঈদ) অভ্যন্তরীণ রুটে যাত্রীসেবার পরিধি বাড়াচ্ছে নভোএয়ার। সামনের বছরের ১৯ জানুয়ারি থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি ও বরিশাল রুটে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই বিমান সংস্থা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি ও বরিশাল রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
যাত্রী চাহিদা থাকায় নতুন পরিকল্পনা অনুযায়ী সকাল ৭টা, ৮টা ৩০ মিনিট, ১১টা ২০ মিনিট, দুপুর ২টা, বিকাল ৩টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে নভোএয়ারের উড়োজাহাজ।
একইভাবে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ২০ মিনিট, ৯টা ৫৫ মিনিট, দুপুর ১২টা ৪৫ মিনিট, বিকাল ৩টা ২৫ মিনিট, ৫টা ১৫ মিনিট ও রাত ৮টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এই সংস্থার বিমান।
এছাড়া ঢাকা থেকে সকাল ৯টা ও বিকাল ২টা ৫০ মিনিটে বরিশালের উদ্দেশে আর বরিশাল থেকে সকাল ১০টা ১০ মিনিট ও বিকাল ৪টায় ঢাকার পথে রওনা দেবে নভোএয়ারের ফ্লাইট।
এসব রুট ছাড়াও বর্তমানে প্রতিদিন কক্সবাজার রুটে ৬টি, সৈয়দপুর ও যশোর রুটে ৫টি করে, সিলেট রুটে ২টি এবং রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি