বিশ্বের বৃহৎ বরফ ও তুষার উৎসব

জার্নি ডেস্ক
০৭ জানুয়ারি ২০২০, ১৯:৪৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৯:৪৯

চীনে চলছে বরফ উৎসব কনকনে ঠান্ডা আবহাওয়া ভ্রমণের সময় উপভোগ করেন অনেকে। বরফ ও তুষারপ্রেমীদের জন্য প্রতি বছরের মতো শুরু হয়েছে ‘হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল’। বরফ আর তুষার দিয়ে সাজানো চোখধাঁধানো বিভিন্ন ভাস্কর্য ও স্থাপনার প্রদর্শনী হচ্ছে এতে।

চীনের উত্তরে হেইলংজিয়াঙ প্রদেশে বিশ্বের বৃহৎ বরফ-তুষারের এই উৎসব প্রতিবারের মতো গত ৫ জানুয়ারি শুরু হয়েছে। উদ্বোধনী আয়োজনে ছিল আতশবাজির প্রদর্শনী।

বরফ উৎসবের ভাস্কর্য ও স্থাপনা তবে উদ্বোধনের আগেই কিছু আকর্ষণ খুলে দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। এর প্রবেশমূল্য ৪৮ মার্কিন ডলার (চার হাজার টাকা)।

এবারের আয়োজনে প্রদেশটির কাছের সংহুয়া নদী থেকে তুলে আনা ২ লাখ ২০ হাজার ঘন মিটার বরফখণ্ড দিয়ে ভাস্কর্য তৈরি হয়েছে। এর পাশাপাশি উৎসবে থাকছে বিভিন্ন অনুষ্ঠান।

বরফ উৎসবের ভাস্কর্য অনেকে একযোগে বিয়ে করবেন বরফ উৎসবে। সাদা পোশাকের ওপর কনেরা পরবেন পারকা জ্যাকেট। সাহসীদের জন্য রয়েছে সংহুয়া নদীর বরফশীতল জলে সাঁতার প্রতিযোগিতা। এছাড়া উৎসবে থাকছে স্কি, আইস স্কেট, আইস সকার খেলা। কেউ চাইলে বাইসাইকেল চালিয়ে উৎসব ঘুরে দেখতে পারবেন। এ আয়োজন চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

হেইলংজিয়াঙের ঐতিহ্যবাহী বরফের লণ্ঠনে অনুপ্রাণিত হয়ে ১৯৮৫ সাল থেকে উদযাপন করা হচ্ছে হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল। এবার এই উৎসবের ৩৬তম আসর। এখন এটি বিশ্বের সেরা শীতকালীন উৎসবগুলোর মধ্যে অন্যতম। জাপানের স্যাপোরো স্নো ফেস্টিভ্যাল, কানাডার কুইবেক উইন্টার কার্নিভ্যাল ও হলমেনকলেন স্কি ফেস্টিভ্যালের চেয়ে এটি কোনও অংশে কম নয়।

বরফ উৎসবের স্থাপনা চীনের জাতীয় দৈনিক শিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের শীতকালীন অলিম্পিকসে সামনে রেখে পর্যটনের প্রসারে আশাতীত বিনিয়োগ করছে দেশটির সরকার। ২০১৮-২০১৯ মৌসুমে আগের বছরের চেয়ে পর্যটক সংখ্যা ১৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শীত মৌসুমে বেড়াতে এসেছিলেন ২২ কোটি ৪০ লাখ ভ্রমণপ্রেমী।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক