মিসরে খুলে দেওয়া হলো ৪৭০০ বছরের পিরামিড

জার্নি ডেস্ক
০৬ মার্চ ২০২০, ২৩:২০আপডেট : ০৬ মার্চ ২০২০, ২৩:২৪

মিসরের জোজার পিরামিড কয়েক বছর সংস্কার কাজের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মিসরের প্রাচীনতম পিরামিড। এর নাম ‘জোজার’। এটি প্রায় ৪ হাজার ৭০০ বছরের পুরনো। কেবল পাথর দিয়ে নির্মিত ছয় সোপানের এই পিরামিড।

মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) ‘জোজার’ উন্মুক্ত করা হয়েছে। তাদের দাবি, প্রস্তর দিয়ে বানানো এটাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্মৃতিস্তম্ভ।

আধুনিক কায়রোর দক্ষিণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান মেমফিসের অদূরে সাকারা অন্ত্যেষ্টিক্রিয়া কমপ্লেক্সে নির্মিত হয় এই কাঠামো। এর উচ্চতা ২০৭ ফুট (৬৩ মিটার)। পিরামিডটিকে ঘিরে ছিল মিলনায়তন ও দরবার।

মিসরের জোজার পিরামিডের অভ্যন্তর প্রাচীন মিসরের তৃতীয় রাজবংশের দ্বিতীয় রাজা জোজারের শাসনামলে (২৬৫০-২৫৭৫ খ্রিষ্টপূর্ব) এই স্থাপনা গড়ে তোলা হয়। তার মুখ্যমন্ত্রী ইমহোটেপ ছিলেন ঋষি, উজির ও জ্যোতিষী। কাঠামোটির স্থপতি ভাবা হয় তাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, জোজার পিরামিডের সংস্কার শুরু হয়েছিল ২০০৬ সালে। কিন্তু ২০১১ ও ২০১২ সালে মিসরে অভ্যুত্থানের কারণে তা ব্যাহত হয়। রাষ্ট্রপতি হোসনি মোবারকের পতনের পর ২০১৩ সালে ফের কাজে হাত দেন শ্রমিকরা।

মিসরের জোজার পিরামিডের অভ্যন্তর আল-আহরামের তথ্যানুযায়ী, প্রাচীন স্থানটির বহির্ভাগ, প্রবেশপথের সিঁড়ি, সমাধি কক্ষ ও করিডোরসহ ধসে পড়া সিলিং ব্লকগুলো সংস্কার করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্টরা ভাঙা পাথর সরিয়েছে। এতে প্রায় ১৬ ফুট উঁচু গ্রানাইট পাথরের কফিন উন্মোচিত হয়েছে। এর ওজন ১৭৬ টন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সংস্কারের অংশ হিসেবে নতুন আলোক ব্যবস্থা এবং প্রতিবন্ধীদের প্রবেশের পথ যুক্ত করা হয়েছে।

আল-আহরামকে মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী খালেদ আল-ইনানি জানান, সংস্কার কাজে ৬৬ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। অর্থাৎ ৫৬ কোটি টাকারও বেশি।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম