ঢাকা থেকে ফ্লাইট চালানোর অনুমতি পেলো তার্কিশ ও এয়ার অ্যারাবিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ২১:১৫আপডেট : ২৯ জুন ২০২০, ০২:০২

তার্কিশ এয়ারলাইনস ও এয়ার অ্যারাবিয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর জুলাই থেকে আবারও ঢাকায় ফ্লাইট চালু করতে যাচ্ছে তার্কিশ এয়ারলাইনস ও এয়ার অ্যারাবিয়া। ঢাকা থেকে ফ্লাইট চালু করতে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই দুটি সংস্থাকে অনুমতি দিয়েছে।

তুরস্কের তার্কিশ এয়ারলাইনস আগামী ৩ জুলাই থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। রবি, মঙ্গল ও শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে তাদের ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। তার্কিশ এয়ারলাইনসের একজন প্রতিনিধি জানিয়েছেন- ঢাকা থেকে তুরস্ক হয়ে ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।

এদিকে এয়ার অ্যারাবিয়া আগামী ১ জুলাই ঢাকা থেকে ফ্লাইট চালু করছে। সংযুক্ত আরব আমিরাতের এই বাজেট এয়ারলাইনস শারজাহ পর্যন্ত শুধু ট্রানজিট যাত্রী নিতে পারবে। তবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও রেসিডেন্স পাসধারীরা এই মাধ্যমে এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজে গিয়ে শারজাহতে ঢুকতে পারবেন।

দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস ২৪ জুন থেকে পুনরায় ঢাকায় ফ্লাইট শুরু করেছে। তাদের উড়োজাহাজে বাংলাদেশ থেকে ভ্রমণকারীরা দুবাই হয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
প্রথম আন্তর্জাতিক ভ্রমণের আগে যে বিষয়গুলো জানা জরুরি
বিমানে খাবার পরিবেশনের সময় নির্দিষ্ট কেন
সংস্কৃতি ও পর্যটন সমন্বয়ে হবে একক নীতিমালা, দুই মন্ত্রণালয়ের মধ্যে হবে সমঝোতা
সর্বশেষ খবর
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
রংপুরে ৪ খুন: সেই বাড়ির ছাদের পানি নিয়ে নতুন সন্দেহ, যা বলছে পুলিশ
রংপুরে ৪ খুন: সেই বাড়ির ছাদের পানি নিয়ে নতুন সন্দেহ, যা বলছে পুলিশ
মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির 
মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির 
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ