দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে পারছে না বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ২১:৩১আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:৫০

ড্রিমলাইনার

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটে আবারও নিয়মিত ফ্লাইট শুরু করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে এর কারণ জানায়নি রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। যদিও চার দিন আগে মধ্যপ্রাচ্যের গন্তব্য দুটিতে যাত্রীসেবায় ফেরার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ইংল্যান্ডের ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই পর্যন্ত এবং সিঙ্গাপুর রুটে ফ্লাইট বন্ধ থাকবে ৩১ আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিক অন্যান্য গন্তব্যে ৩০ জুলাই পর্যন্ত তাদের উড়োজাহাজ চলাচল করবে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ইউএই সিভিল এভিয়েশন ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সেই অনুযায়ী বিমান ৬-১৬ জুলাই পর্যন্ত যাত্রীসেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু অনিবার্য কারণে ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। তবে এই ১১ দিন পর্যন্ত বুকিং থাকা দুবাইগামী যাত্রীদের বিশেষ ব্যবস্থায় সেবা দেবে বিমান বাংলাদেশ। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে।

গত ১ জুলাই বিমান ঘোষণা দিয়েছিল, ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফের ফ্লাইট শুরু হবে। ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট চালানোর পরিকল্পনার কথা জানায় এই সংস্থা।
কোভিড-১৯ মহামারির কারণে সবশেষ ৩০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নিয়মিত রুটে ফ্লাইট পরিচালনা করতে পেরেছে। গত ২১ জুন থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে পুনরায় তাদের আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু হয়।

/সিএ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম