ট্রাভেলগ

ক্যাবো দা রোকায় দাঁড়িয়ে আটলান্টিক মহাসাগরের ঢেউ

রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া
০২ আগস্ট ২০২০, ১৯:২৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

ক্যাবো দা রোকা ক্যাবো দা রোকা হলো একটি চূড়া। পর্তুগালের মূল ভূখণ্ডে সিন্ত্রা পর্বতমালার পশ্চিমতম বিন্দু এটি। দেশটির রাজধানী লিসবনের দক্ষিণ-পশ্চিমে আজোইয়ার কাছাকাছি সিন্ত্রা পৌরসভায় এর অবস্থান।

আটলান্টিক মহাসাগর তীরবর্তী ক্যাবো দা রোকা হলো ইউরোপের সবচেয়ে পশ্চিমের স্থলবিশেষ এটি। ইউরোপ ও এশিয়ার সমষ্টিগত মহাদেশ ইউরেশিয়া বলয়ের ভেতরে এরপর আর কোনও স্থলভাগ নেই। এর কয়েক হাজার মাইল জুড়ে শুধু আটলান্টিক মহাসাগরের জলরাশি। এরপর থেকে উত্তর আমেরিকা মহাদেশের যাত্রা শুরু।
ক্যাবো দা রোকায় লেখক আটলান্টিক মহাসাগরের সুউচ্চ ঢেউ এবং নীল জলরাশি আর সেই সঙ্গে সিন্ত্রা পর্বতমালার নয়নাভিরাম দৃশ্য মনকে উদাস করে দেয়। তাই পর্তুগাল ও লিসবনে পর্যটকরা এলে ক্যাবো দা রোকার সৌন্দর্য উপভোগ করতে ভোলেন না! সেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে।
ক্যাবো দা রোকায় বেড়ানোর জন্য পতুর্গালের রাজধানী লিসবন থেকে ট্রেন ধরে সিন্ত্ৰা কিংবা ক্যাসকাইস রেলস্টেশনে যেতে হবে। এরপর বাসে চড়ে যাওয়া যাবে ক্যাবো দা রোকায়।

ক্যাবো দা রোকায় পৌঁছানোর পর চাইলে সাড়ে ১১ ইউরোর বিনিময়ে একটি সনদ সংগ্রহ করতে পারেন। এতে লেখা থাকে, ইউরেশিয়ান বলয়ে সবচেয়ে পশ্চিমের অংশে আপনার পদচারণা পড়েছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান