ঢাকায় যাত্রা শুরু করলো ভিস্তারা এয়ারলাইনস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:১২

ভিস্তারা এয়ারলাইনসের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও অন্যরা বাংলাদেশে যাত্রা শুরু করলো ভারত ভিত্তিক ভিস্তারা এয়ারলাইনস। ঢাকা-দিল্লি রুটে সপ্তাহের রবি ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে এই সংস্থা। আপাতত দুই দেশের এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায় এই কার্যক্রম চলবে। 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিস্তারা এয়ারলাইনসের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সাত মাস বন্ধ থাকার পর এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায় গত ২৮ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। ফলে দুই দেশের জনগণের চিকিৎসা, বাণিজ্যিক, পারিবারিক, পর্যটন ও অন্যান্য কারণে ভ্রমণ সহজতর ও অপেক্ষাকৃত আরামদায়ক হবে। মহামারির এই সময়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আকাশপথে যাত্রীসেবা দেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সদস্য (পরিচালনা) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান, ভিস্তারা এয়ারলাইনসের মহা-ব্যবস্থাপক কাইজাদ পোস্টওয়ালা।
ভিস্তারা এয়ারলাইনসের উড়োজাহাজ বাংলাদেশে ভিস্তারার জেনারেল সেলস এজেন্স প্রতিষ্ঠান রিদম গ্রুপ পরিচালক আনোয়ারুল হক জানান, ঢাকা-দিল্লি রুটে এয়ারবাস এ৩২০ নিও উড়োজাহাজ ব্যবহার করা হবে।

ভারতের টাটা সানস ও সিঙ্গাপুর এয়ারলাইনসের যৌথ উদ্যোগে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ভিস্তারা এয়ারলাইনস। ২০১৫ সালের ৯ জানুয়ারি এর ফ্লাইট চালু হয়। এটি ভারতের অভ্যন্তরীণ রুটে প্রিমিয়াম ইকোনমি সেবা প্রদানকারী প্রথম বেসরকারি বিমান সংস্থা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী