ঢাকায় ১৪ ডিসেম্বর থেকে এমিরেটসের ফ্লাইট বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ২৩:০৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২৩:১১

এমিরেটসের উড়োজাহাজ যাত্রী চাহিদা মেটাতে ঢাকায় আবারও ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস। আগামী ১৪ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থার দুটি ফ্লাইট চলাচল করবে। ফলে দুবাই হয়ে এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কভুক্ত ৯৫টির বেশি গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে আরও ভালো সংযোগ সুবিধা পাবেন বাংলাদেশের যাত্রীরা।

অতিরিক্ত ইকে-৫৮৫ ফ্লাইটগুলো পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ। এগুলো রাত ১টায় ঢাকা ছেড়ে স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিটে দুবাই পৌঁছাবে। ফিরতি ফ্লাইট ইকে-৫৮৪ দুবাইয়ের স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে রওনা দিয়ে রাত ১১টায় ঢাকায় অবতরণ করবে।

পর্যটকদের জন্য দুবাই ভ্রমণ এখন উন্মুক্ত। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) কর্র্তৃক প্রদত্ত নিরাপদ ভ্রমণে সনদপ্রাপ্ত নগরীগুলোর মধ্যে দুবাই অন্যতম।

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে আকাশপথে যাতায়াতে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে এবং তাদের নিরাপত্তায় এমিরেটস বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কোভিড-১৯ ও মাল্টি-রিস্ক ভ্রমণ বিমা, উদার বুকিং নীতি এবং ভ্রমণের প্রতিটি ধাপে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা।

বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস গ্রাহকদের জন্য মাল্টি-রিস্ক ভ্রমণ ও কোভিড-১৯ বিমা চালু করে। গত ১ ডিসেম্বর থেকে কেনা সব টিকিটের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর থাকবে। কোভিড-১৯ মেডিক্যাল বিমা কভার ছাড়াও ব্যক্তিগত দুর্ঘটনা, শীতকালীন খেলাধুলা, ব্যক্তিগত জিনিসপত্র হারানো, আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে অপ্রত্যাশিতভাবে ভ্রমণে বিঘ্ন ঘটা ইত্যাদি ক্ষেত্রে বিমা সুবিধা পাবেন যাত্রীরা।

যাত্রীদের জন্য উদার বুকিং নীতিও গ্রহণ করেছে এমিরেটস। ২০২১ সালের ৩০ জুন বা তার আগে ভ্রমণের জন্য টিকিট কিনলে গ্রাহকরা বিশেষ কিছু সুবিধা পাবেন। যেমন– টিকিটের মেয়াদ দুই বছর পর্যন্ত বৃদ্ধি ও ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ।

ভ্রমণের প্রতিটি ধাপে যাত্রীদের নিরাপত্তায় বেশকিছু কার্যক্রম পরিচালনা করছে এমিরেটস। এর মধ্যে রয়েছে যাত্রীদের সৌজন্যমূলক হাইজিন কিট প্রদান। এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য রয়েছে এমিরেটস ডটকম/ইউরসেফটি ওয়েবসাইটে।

দুবাই ভ্রমণের জন্য বিস্তারিত তথ্য এমিরেটস ডটকম/ফ্লাইদুবাই ওয়েবসাইটে পাওয়া যাবে। এমিরেটস ডটকম ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট কেনা যাবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী