সুইডেনে হ্রদের বুকে ভাসমান বাড়ি, প্রকৃতির মাঝেই রাতযাপন

ফিচার ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১০:১০আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:১০

সুইডেনের ডালস্ল্যান্ড অঞ্চলের বিশাল লেলং হ্রদের বুকে ভাসতে থাকা পাঁচটি ছোট্ট হাউসবোট নিয়ে গড়ে উঠেছে অনন্য পর্যটনকেন্দ্র স্টুগবাত। চারপাশে নীল জল, ছোট ছোট দ্বীপ আর সবুজ পাহাড় শহরের ব্যস্ততা থেকে দূরে কয়েক দিন নিরিবিলিতে কাটানোর জন্য এটি হতে পারে ব্যতিক্রমী এক ঠিকানা।

প্রতিটি হাউসবোট তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম বা স্টেইনলেস স্টিলের পন্টুনের ওপর। থাকার জায়গাটির সঙ্গে রয়েছে ছোট একটি মোটরবোট। সেটি ব্যবহার করে অতিথিরা নিজেদের হাউসবোটটিকে হ্রদের নিরিবিলি কোনো কোণে নিয়ে যেতে পারেন কিংবা নৌকায় করে তীরে গিয়ে আশপাশের এলাকা ঘুরে দেখতে পারেন।

তবে স্টুগবাতের আসল আকর্ষণ হ্রদটিই। হাউসবোটের চারপাশে থাকা কাঠের ডেক থেকে সরাসরি মাছ ধরা, পানিতে ঝাঁপ দেওয়া কিংবা সাঁতার কাটা যায়। প্রতিটি বুকিংয়ের সঙ্গে প্যাডেলবোর্ডও দেওয়া হয়, ফলে ইচ্ছেমতো হ্রদের পানিতে ঘুরে বেড়ানো যায়।

আরও কিছুটা অ্যাডভেঞ্চার চাইলে কায়াক ভাড়া নেওয়া যায় কিংবা পানির ওপর ভাসমান সাউনায় সময় কাটানো যায়। আবার চাইলে নৌকার নোঙর ফেলে রেখে চারপাশের নীরবতা উপভোগ করেও দিন কাটানো সম্ভব।

হ্রদের বাইরে রয়েছে পাহাড় ও বনভূমি। পর্যটকেরা এগারস্কন্যাটেন পাহাড়ে হাঁটতে পারেন। বনে ঘুরে সংগ্রহ করা যায় বিভিন্ন ধরনের বেরি ও চ্যান্টেরেল মাশরুম। কাছাকাছি বেংটসফর্সে রয়েছে একটি খড়ের জাদুঘর, আর তোর্সকোগে রয়েছে ছোট একটি মাইক্রোব্রুয়ারি।

তবে যারা এখানে থাকতে আসেন, তাদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো হ্রদের বুকে ভেসে থাকা এবং পানির সঙ্গে সারাক্ষণ সংযুক্ত থাকার অভিজ্ঞতা। সকালে ঘুম ভাঙতেই চারপাশে জল, দিনের বেলা নৌভ্রমণ আর সন্ধ্যায় শান্ত হ্রদের দৃশ্য সব মিলিয়ে এটি প্রকৃতিনির্ভর ছুটির এক অনন্য অভিজ্ঞতা।

চারজনের থাকার জন্য ভাড়া শুরু প্রতি রাত প্রায় ২৩৩ পাউন্ড থেকে। ন্যূনতম দুই রাত থাকতে হয়।

/এমএএল/
সম্পর্কিত
উত্তর ইতালির দুর্গম পাহাড়ে নিরিবিলি আশ্রয়, জানালাজুড়ে উপত্যকার দৃশ্য
ভ্যাম্পায়ার নয়, পাহাড়ি সৌন্দর্যেই মুগ্ধ করবে ট্রান্সিলভানিয়া
চা-বাগান, পাহাড় আর নদীর মায়াবী ঠিকানা দার্জিলিংয়ের তাবাকোশী
সর্বশেষ খবর
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়ার স্বীকারোক্তি
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়ার স্বীকারোক্তি
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক