জলপ্রপাতের পাদদেশে শীতল পানিতে সাঁতার

ফিচার ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১৫:৫৬আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৫:৫৬

পাহাড়ি হ্রদের শীতল পানিতে ঝাঁপ দেওয়া। জনমানবহীন কোনও শান্ত জলাশয়ে শুয়ে তারাভরা আকাশ দেখা। গর্জনরত জলপ্রপাতের পাশে কয়েক চক্কর সাঁতার কাটা।

প্রকৃতির কোলে খোলা জলাশয়ে সাঁতার বা ওয়াইল্ড সুইমিং’ ইন্দ্রিয়কে নাড়া দেওয়া অনুভূতি, শৈশবের স্মৃতি এবং দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার এক অনন্য অনুভূতির জন্য জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের অনেক স্টেট ও ন্যাশনাল পার্কে এমন উন্মুক্ত জলাশয় রয়েছে, যেখানে পা ভেজানো থেকে শুরু করে পিচ্ছিল পাথরের ওপর দিয়ে নেমে পুরোপুরি পানিতে ঝাঁপ দেওয়া সবই সম্ভব। এমনই একটি উন্মুক্ত জলাশয় হলো রবার্ট এইচ. ট্রেম্যান স্টেট পার্ক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফিঙ্গার লেকস অঞ্চলের প্রকৃতিঘেরা এক আকর্ষণ এই রবার্ট এইচ. ট্রেম্যান স্টেট পার্ক। পার্কটির সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি হলো ৩০ ফুট উঁচু এনফিল্ড জলপ্রপাতের পাদদেশে থাকা প্রাকৃতিক সাঁতার কাটার স্থান। পাহাড়, ঝরনা আর স্বচ্ছ ঠান্ডা পানির মেলবন্ধনে জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ এক গন্তব্য।

নিউইয়র্কের ইথাকা শহর থেকে গাড়িতে ১৫ মিনিটেরও কম দূরত্বে পার্কটির অবস্থান। প্রকৃতির আবহ অক্ষুণ্ন থাকলেও সাঁতার কাটার জায়গাটিতে রয়েছে বেশ কিছু সুবিধা। আছে ডাইভিং বোর্ড, শৌচাগার ও ঝরনাসহ বাথহাউস, পিকনিক টেবিল এবং লাইফগার্ড।

তবে এসব সুবিধার মাঝেও জায়গাটির বুনো সৌন্দর্য অটুট। চারপাশে গাছপালায় ঢাকা খাড়া পাহাড়, নুড়ি-পাথরের সৈকত এবং ডেভোনিয়ান যুগের শেল পাথরের স্তর। আর ঠান্ডা, স্বচ্ছ পানিতে ছোট ছোট মাছের ছুটে চলা যোগ করে আলাদা এক প্রাকৃতিক সৌন্দর্য।

জুনের শেষ ভাগ থেকে লেবার ডে সপ্তাহান্ত পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এখানে সাঁতার কাটা যায়। পার্কে গাড়ি নিয়ে প্রবেশ করতে দিতে হয় ১০ ডলার।

শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে রবার্ট এইচ. ট্রেম্যান স্টেট পার্ক হতে পারে দারুণ একটি গন্তব্য। বিশেষ করে জলপ্রপাতের পাদদেশে শীতল পানিতে সাঁতারের অভিজ্ঞতা ভ্রমণকে করে তুলতে পারে আরও স্মরণীয়।

/এমএএল/
সম্পর্কিত
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার
হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ