নীল তিমির রাজ্যে মরুভূমির দ্বীপ লোরেতোয় মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ

ফিচার ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে মরুভূমির বিস্তীর্ণ প্রান্তর, আর তার মাঝেই বন্যপ্রাণীর অবাধ বিচরণ। মেক্সিকোর লোরেতো যেন প্রকৃতির দুই ভিন্ন রূপকে এক জায়গায় এনে দিয়েছে। নীল তিমি, সামুদ্রিক কচ্ছপ ও সি-লায়নের দেখা মেলার পাশাপাশি এখানে রয়েছে কায়াকিং, তিমি পর্যবেক্ষণ এবং মরুভূমির দ্বীপ ঘুরে দেখার সুযোগ। তবে লোরেতোর বিশেষত্ব শুধু তার সৌন্দর্যে নয়; স্থানীয় মানুষের উদ্যোগে প্রকৃতি সংরক্ষণের যে কাজ চলছে, সেটিও এই ভ্রমণকে করে তুলেছে অন্য রকম।

লোরেতো বে ন্যাশনাল পার্কের ৩০ বছর পূর্তি সামনে রেখে সংরক্ষণ কার্যক্রম আরও গুরুত্ব পাচ্ছে। ক্যালিফোর্নিয়া উপসাগরের ২ লাখ হেক্টরেরও বেশি সামুদ্রিক এলাকা ও জলভূমি নিয়ে গড়ে ওঠা এই সংরক্ষিত অঞ্চল নীল তিমি, সামুদ্রিক কচ্ছপ এবং ক্যালিফোর্নিয়া সি-লায়নের গুরুত্বপূর্ণ আবাসস্থল।

সমুদ্রের জীববৈচিত্র্যের পাশাপাশি লোরেতোর চারপাশের মরুভূমি ও দ্বীপপুঞ্জও ভ্রমণকারীদের আকর্ষণ করে। নতুন সংরক্ষিত এলাকা গড়ে ওঠার ফলে সামনে আরও বিস্তৃত প্রাকৃতিক অঞ্চল ঘুরে দেখার সুযোগ তৈরি হচ্ছে।

লোরেতোর সংরক্ষিত প্রাকৃতিক এলাকার পরিধি বাড়াতে নোপোলো ও লোরেতো ২ নামে দুটি নতুন জাতীয় উদ্যান গড়ে তোলার কাজ চলছে। এসব এলাকায় রয়েছে মরুভূমির গিরিখাত, ম্যানগ্রোভ বন এবং বন্যপ্রাণীর চলাচলের প্রাকৃতিক করিডর।

নতুন সংরক্ষিত অঞ্চলগুলো পর্যটনের জন্য উন্মুক্ত হলে মরুভূমি ও উপকূলীয় প্রকৃতির বৈচিত্র্য আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন ভ্রমণকারীরা। একই সঙ্গে সংরক্ষণ কার্যক্রম সম্পর্কেও জানা যাবে।

লোরেতোর প্রকৃতি দেখার অভিজ্ঞতার সঙ্গে স্থানীয় মানুষও ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। একসময় যাঁরা মাছ ধরতেন, তাঁদের অনেকেই এখন প্রশিক্ষিত প্রকৃতিবিদ গাইড হিসেবে পর্যটকদের নিয়ে কায়াক ভ্রমণে বের হন। মরুভূমির ছোট ছোট দ্বীপ ঘুরে দেখার পাশাপাশি তাঁদের কাছ থেকে স্থানীয় বন্যপ্রাণী ও পরিবেশ সম্পর্কে জানার সুযোগ রয়েছে।

তিমি দেখার সফরও এখানে নিছক বিনোদন নয়। পর্যটকেরা নাগরিক বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে অংশ নিয়ে পরিযায়ী নীল তিমি শনাক্ত করার কাজেও সহযোগিতা করতে পারেন।

প্রকৃতি সংরক্ষণে আগ্রহী পর্যটকদের জন্য রয়েছে আরও নানা সুযোগ। উপকূল পরিষ্কার করার কর্মসূচিতে অংশ নেওয়া যায়। প্রতিবছর আয়োজিত সংরক্ষণ উৎসবেও পর্যটকেরা যোগ দিতে পারেন। গান, স্থানীয় খাবার ও গল্প বলার মাধ্যমে এসব আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

স্থানীয় সংগঠন ও সমবায়গুলোর আয়োজিত মরুভূমি ভ্রমণও হতে পারে অন্য রকম অভিজ্ঞতা। কোথাও স্থানীয় পরিবারের সঙ্গে বসে রাতের খাবার খাওয়ার সুযোগও মেলে। সদ্য ধরা সামুদ্রিক খাবার, স্থানীয় কারিগরদের তৈরি পণ্য আর স্থানীয়দের সঙ্গে গল্প—সব মিলিয়ে পরিচিত হওয়া যায় লোরেতোর জীবনযাত্রার সঙ্গে।

লোরেতোর সৌন্দর্য শুধু সমুদ্র বা মরুভূমিতে শেষ নয়। ঐতিহাসিক আবহ, সাদা রঙের বাড়ি ও রাস্তা এবং পেছনে দাঁড়িয়ে থাকা সিয়েরা দে লা গিগান্তা পর্বতমালা শহরটিকে দিয়েছে আলাদা চরিত্র।

একদিকে ছোট শহরের শান্ত পরিবেশ, অন্যদিকে সমুদ্র ও পাহাড়ের বিশালতা লোরেতোকে করেছে বিশেষ। তাই এই গন্তব্যে প্রকৃতি সংরক্ষণে স্থানীয় মানুষের উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার এবং পুনরুজ্জীবিত হতে থাকা একটি পরিবেশের গল্প কাছ থেকে দেখার সুযোগও মিলবে।

/এমএএল/
সম্পর্কিত
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
মন্দির, পাহাড় আর রাজস্থানি ঐতিহ্যে ভরা এক অন্যরকম ভ্রমণ ঠিকানা সিকার
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
সর্বশেষ খবর
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
ই-কমার্সের আড়ালে যে পেশার চাহিদা বাড়ছে
ই-কমার্সের আড়ালে যে পেশার চাহিদা বাড়ছে
কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র এশিয়া কাপ হকি কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে