আকাশে ইন্টারনেট সেবায় বিশ্বসেরা কাতার এয়ারওয়েজ

ফিচার ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩০

আকাশপথে যাত্রীসেবায় প্রযুক্তির ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এরই স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো ‘বিশ্বের সেরা অনবোর্ড ওয়াই-ফাই’ পুরস্কার পেয়েছে কাতারের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ। লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক এয়ারলাইন রেটিং সংস্থা স্কাইট্র্যাক্সে পুরস্কার ঘোষণা করে।

এবারের অনুষ্ঠানে কাতার এয়ারওয়েজ মোট চারটি পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ‘বিশ্বের সেরা অনবোর্ড ওয়াই-ফাই’, ‘বিশ্বের সেরা বিজনেস ক্লাস’ এবং ‘মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন’ পুরস্কার। এছাড়া ‘বিশ্বের সেরা এয়ারলাইন ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট’ বিভাগে চতুর্থ এবং ‘বিশ্বের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন’ বিভাগে তৃতীয় হয়েছে কাতার এয়ারওয়েজ।

বিশ্বসেরা এয়ারলাইন হিসেবে এর আগে নয়বার স্বীকৃতি পাওয়া কাতার এয়ারওয়েজ এবারের সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হামাদ আল খাতের বলেন, স্কাইট্র্যাক্সের কাছ থেকে চারটি ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস পাওয়া তাদের জন্য সম্মানের। এর মধ্যে ১৩তমবারের মতো ‘বিশ্বের সেরা বিজনেস ক্লাস’ এবং প্রথমবারের মতো ‘বিশ্বের সেরা অনবোর্ড ওয়াই-ফাই’ পুরস্কার পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এসব পুরস্কারের পেছনে কাতার এয়ারওয়েজের কর্মীদের অবদান রয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় ৬০ হাজার কর্মী প্রতিদিন যাত্রীদের উন্নত ভ্রমণ অভিজ্ঞতা দিতে কাজ করছেন বলেও জানান তিনি।

স্কাইট্র্যাক্স জানিয়েছে, যাত্রীদের অভিজ্ঞতায় দ্রুতগতির ও বিনামূল্যের অনবোর্ড ইন্টারনেট সংযোগের গুরুত্ব বিবেচনায় এ বছর প্রথমবারের মতো ‘সেরা ওয়াই-ফাই’ বিভাগ চালু করা হয়েছে।

ভারতীয় এয়ারলাইনগুলোর অবস্থান

২০২৬ সালের স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও বিভিন্ন বিভাগে স্বীকৃতি পেয়েছে। ‘ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা লো-কস্ট এয়ারলাইন’ এবং ‘ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন কেবিন ক্রু’ দুই বিভাগেই পুরস্কার পেয়েছে ইন্ডিগো।

বিশ্বব্যাপী এয়ারলাইন র‌্যাঙ্কিংয়ে ভারতের মধ্যে এয়ার ইন্ডিয়া রয়েছে ৫৭তম অবস্থানে। গত বছর ৮২তম অবস্থানে থাকা এয়ারলাইনটি এবার ২৫ ধাপ এগিয়েছে। অন্যদিকে ইন্ডিগো এবার ৬১তম অবস্থানে রয়েছে, যেখানে গত বছর তাদের অবস্থান ছিল ৩৯তম।

যাত্রী জরিপে নির্ধারিত র‌্যাঙ্কিং

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত স্কাইট্র্যাক্সের সদর দফতর লন্ডনে। প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড এয়ারলাইন এন্ড এয়ারপোর্ট স্টার রেটিং’ কার্যক্রম যাত্রীদের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ল্যাংহ্যাম হোটেলে।

স্কাইট্র্যাক্সের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে জরিপ ও পুরস্কার কার্যক্রম পরিচালনা করে এবং এ জন্য কোনও স্পনসরশিপ বা অংশগ্রহণ ফি নেয় না। ২০২৫–২৬ সালের জরিপটি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পরিচালিত হয়। এতে ৩০০টির বেশি এয়ারলাইন এবং ১০০টির বেশি জাতীয়তার যাত্রী অংশ নেন।

/এমএএল/
সম্পর্কিত
মাঝ আকাশে ককপিটে ওমান ও ভারতের পাইলট কেন মারামারি করলেন?
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
গাজায় যা ঘটছে তার কোনও সাফাই চলে না: কাতারের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়?
৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়?
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস