গুজরাটে কাচের স্কাইওয়াক ও কৃত্রিম বৃষ্টির রেইনফরেস্ট

ফিচার ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ১৫:৫১ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৫:৫১

একদিকে চারপাশজুড়ে সবুজের সমারোহ, মাথার ওপর কৃত্রিম বৃষ্টি, আর স্বচ্ছ কাচের পথে হাঁটতে হাঁটতে দূরে দেখা যাবে বিশ্বের অন্যতম উঁচু ভাস্কর্য স্ট্যাচু অব ইউনিটি। এমনই ব্যতিক্রমী অভিজ্ঞতার সুযোগ রয়েছে ভারতের গুজরাটের একতা নগরের রেইনফরেস্টে। প্রকৃতির আবহে ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে এই পর্যটনকেন্দ্র।

১২ একর জায়গাজুড়ে বিস্তৃত এই রেইনফরেস্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি রুপি। সারা বছর বর্ষার আবহ তৈরি করতে এখানে বসানো হয়েছে ২০টি রেইন-গান টাওয়ার। এগুলোর মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। ফলে বর্ষাকাল ছাড়াও পর্যটকেরা বৃষ্টিভেজা বনের পরিবেশ উপভোগ করতে পারেন।

স্বচ্ছ কাচের পথে হাঁটতে হাঁটতে দেখা যাবে বিশ্বের অন্যতম উঁচু ভাস্কর্য স্ট্যাচু অব ইউনিটি (ছবি: সংগৃহীত)

রেইনফরেস্টে রয়েছে বুদ্‌বুদ ফোয়ারা, ধাপে ধাপে নেমে আসা জলপ্রপাত এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা নানা প্রজাতির গাছ। পশ্চিমঘাট পর্বতমালা, হিমালয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উদ্ভিদ প্রজাতিও সাজানো হয়েছে এই সবুজ পরিসরে।

কাচের স্কাইওয়াকের বিশেষ আকর্ষণ

একতা নগরের রেইনফরেস্টের অন্যতম আকর্ষণ বৃত্তাকার কাচের স্কাইওয়াক। এতে ব্যবহার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার তৈরি ১৩২টি কাচের প্যানেল। প্রতিটি প্যানেলের পুরুত্ব ৩৫ মিলিমিটার। উঁচুতে তৈরি এই স্বচ্ছ পথে হাঁটার সময় নিচের বনভূমি দেখা যায়। পাশাপাশি চোখে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু অব ইউনিটি।

এই রেইনফরেস্টে রয়েছে বৃত্তাকার কাচের স্কাইওয়াক (ছবি: সংগৃহীত)

এখানে রয়েছে রেইনফরেস্ট ইনফরমেশন সেন্টার। বনভূমির বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য ও সংরক্ষণ সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা। বিভিন্ন প্রদর্শনী, মানচিত্র ও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রকৃতির নানা বিষয়। পুরুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ধারণাকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো এলাকা। নির্মাণকাজে বাঁশ, খড়, পাথর ও কাঠের মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে।

প্রকৃতিপ্রেমী, পরিবার নিয়ে ঘুরতে যাওয়া পর্যটক এবং শিক্ষার্থীদের জন্য জায়গাটি বিশেষ আকর্ষণীয় হতে পারে। এখানে ঘুরতে ঘুরতে বিভিন্ন অঞ্চলের বনজ উদ্ভিদ সম্পর্কে জানার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বও বোঝার সুযোগ রয়েছে।

রেইনফরেস্টে প্রবেশের পথ (ছবি: সংগৃহীত)

প্রবেশের সময় ও টিকিটের দাম

গুজরাটের একতা নগরে স্ট্যাচু অব ইউনিটি রোডের পাশে অবস্থিত এই রেইনফরেস্টে প্রবেশের সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে শেষ প্রবেশের সময় বিকাল ৫টা। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ১০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০ টাকা। আর ৩ থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকিটের দাম ৫০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ টাকা।

/এমএএল/
সম্পর্কিত
দিল্লিতে সব দোকান জোর করে বন্ধ করেছে বিজেপি: রাহুল গান্ধী
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
পাঞ্জাবে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গাড়ির ধাক্কা, গায়ক হানি সিংয়ের ভাতিজাসহ নিহত ২
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন
কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
ভাইফোঁটার আনন্দে বিশ্বরঙে কেনাকাটায় ছাড়
ভাইফোঁটার আনন্দে বিশ্বরঙে কেনাকাটায় ছাড়
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি