একাকী ভ্রমণের নেশায় চাকরি ছাড়েন তরুণী, দু’সপ্তাহেই মোহভঙ্গ!

ফিচার ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৭:৫৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

পাঁচ বছর ধরে অর্থ সংস্থায় চাকরি করার পর একঘেয়েমি কাটাতে নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ২৮ বছরের এক তরুণী। কাজের চাপ থেকে মুক্তি পেতে এবং জীবনের দায়িত্ব বাড়ার আগে ইউরোপ ঘুরে দেখার ইচ্ছায় চাকরি ছেড়ে দেন তিনি। পরিকল্পনা ছিল, একা একাই ছ’মাস ধরে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরবেন। কিন্তু যাত্রা শুরুর মাত্র দু’সপ্তাহের মধ্যেই বদলে গেল তার মন। বাড়ি ফেরার জন্য মন কেমন করতে শুরু করল।

রেডিটে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ওই তরুণী। তার কথায়, পাঁচ বছরের চাকরিজীবনে কাজের চাপে নিজের চারপাশ নিয়ে ভাবার সময় পাননি। তাই ভ্রমণের সুযোগ হাতছাড়া করতে চাননি। কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনায় গিয়ে প্রথম ধাক্কা খান তিনি। সেখানকার মানুষজনের ব্যবহার তার কাছে অস্ট্রেলিয়ার তুলনায় অনেক বেশি রুক্ষ ও দূরত্ব বজায় রাখার মতো মনে হয়েছে।

এরপর ইতালির রোমে গিয়ে শহরটিকে অস্ট্রেলিয়ার বড় শহরগুলোর তুলনায় বেশি অপরিচ্ছন্ন ও অনিরাপদ বলে মনে হয়েছে তার। নিজের দেশের মানুষের বন্ধুত্বপূর্ণ ব্যবহার, ভালো কফি, মনোরম আবহাওয়া এবং নিরাপত্তার বিষয়গুলো নতুন করে উপলব্ধি করছেন তিনি। আগে ব্যস্ত কর্মজীবনে এই বিষয়গুলি নিয়ে ভাবার অবকাশই ছিল না।

তরুণীর পোস্ট ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই তাকে এখনই সিদ্ধান্ত বদল না করার পরামর্শ দিয়েছেন। এক জনের মতে, নতুন সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। কয়েক সপ্তাহ পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক মনে হতে পারে। অন্য এক জন নিজের অভিজ্ঞতা ভাগ করে জানিয়েছেন, একা ভ্রমণের সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও বহু বছর পর সেই স্মৃতিই আনন্দ দেয়।

কেউ আবার লিখেছেন, ভ্রমণ অনেক সময় নিজের বাড়ির প্রতি ভালবাসা ও টান আরও বাড়িয়ে দেয়। আবার এক নেটাগরিকের পরামর্শ, ছ’মাসের সফরের মাত্র দু’সপ্তাহে হতাশ হয়ে পড়ার কারণ নেই। কিছু দিন বিশ্রাম নিয়ে প্রত্যাশা কমিয়ে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত।

আসলে ভ্রমণ মানেই সব সময় আনন্দ আর রোমাঞ্চ নয়। নতুন দেশ, নতুন সংস্কৃতি ও অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনেকেরই সময় লাগে। কখনও কখনও দূরে গিয়ে তবেই নিজের ঘরের গুরুত্ব নতুন করে উপলব্ধি করা যায়।

/এমএএল/
সম্পর্কিত
মাইকেল জ্যাকসনের ২৭০০ একরের স্বপ্নের দুনিয়ার গল্প
দীপাবলির ছুটি কাটাতে জঙ্গলে সোহা-কুণাল, দেখা পেলেন বাঘের
যে ট্রেনের সুবিধা মনে করাচ্ছে বিমানযাত্রার কথা
সর্বশেষ খবর
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
‘হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন’
‘হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন’
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা