যে ট্রেনের সুবিধা মনে করাচ্ছে বিমানযাত্রার কথা

ফিচার ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩

ট্রেনযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের স্মৃতি। ছুটিতে বাড়ি ফেরা, গরমের ছুটিতে দিদা-দাদুর বাড়ি যাওয়া কিংবা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া- ট্রেনের সফর মানেই অনেকের কাছে আলাদা এক অনুভূতি। সহযাত্রীদের সঙ্গে গল্প, জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখা কিংবা পথে খাবার ভাগ করে খাওয়াসহ গন্তব্যে পৌঁছনোর আগেই যাত্রাপথ হয়ে ওঠে স্মরণীয়।

এবার সেই চেনা ট্রেনযাত্রায় আধুনিক আরাম ও উন্নত পরিষেবার নতুন মাত্রা যোগ করতে এসেছে বন্দে ভারত স্লিপার। সম্প্রতি চালু হওয়া এই ট্রেনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, পাশাপাশি যাত্রীদের জন্য আরও আরামদায়ক পরিবেশ। ফলে ট্রেনের চেনা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে কিছুটা বিমানযাত্রার ছোঁয়াও।

সম্প্রতি এক মহিলা যাত্রী সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। বেঙ্গালুরু থেকে মুম্বাইগামী বন্দে ভারত স্লিপারের প্রথম শ্রেণির কামরার ভেতরের ছবি তুলে ধরেছেন তিনি। ভিডিওর শুরুতে দেখা যায়, লাল ও রুপোলি রঙের বিশেষ নকশার ট্রেনটি স্টেশনে এসে পৌঁছাচ্ছে। ট্রেনে ওঠার পরই চোখে পড়ে ঝকঝকে ও আধুনিক সাজসজ্জা।

প্রথম শ্রেণির কামরার পরিচ্ছন্নতা বিশেষ ভাবে নজর কেড়েছে ওই যাত্রীর। পরিষ্কার করিডর পেরিয়ে কেবিনে ঢুকতেই দেখা যায়, যাত্রীদের ব্যক্তিগত পরিসর ও আরামের কথা মাথায় রেখে সাজানো হয়েছে কামরাগুলি। বার্থে রয়েছে বিছানার ব্যবস্থা। উষ্ণ রঙের আসবাব এবং পরিপাটি নকশার কেবিনে রয়েছে পর্দাও। ফলে সফরের সময়ে চাইলে নিজের মতো কিছুটা ব্যক্তিগত পরিসর তৈরি করে নিতে পারবেন যাত্রীরা।

কামরার পরিচ্ছন্নতা বজায় রাখার দিকেও নজর রয়েছে রেলকর্মীদের। ভিডিওতে এক কর্মীকে কামরা পরীক্ষা করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঠিক রয়েছে কি না, তা দেখতে দেখা যায়।

বিমানের মতো ট্রলিতে পানি পরিবেশন

এই ট্রেনের পরিষেবায় বিমানযাত্রার ছোঁয়া পাওয়া যাচ্ছে আরও একটি ক্ষেত্রে। সাধারণ ভাবে বোতল থেকে পানি দেওয়ার বদলে কামরার কর্মীকে ছোট, বিমানের পরিষেবায় ব্যবহৃত ট্রলির মতো একটি ট্রলি নিয়ে আসতে দেখা যায়। সেখান থেকেই যাত্রীদের পানি পরিবেশন করা হয়।

খাবারের তালিকায় কী রয়েছে?

ভিডিওতে বন্দে ভারত স্লিপারের খাবার পরিবেশনের ছবিও ধরা পড়েছে। যাত্রীদের দেওয়া হচ্ছে প্যাকেটজাত খাবার ও পানীয়। মেনুতে রয়েছে উপমা, নারকেলের চাটনি, জুস এবং চা অথবা কফি। ছোট জায়গার মধ্যেই এমন ভাবে কেবিন সাজানো হয়েছে, যাতে মালপত্র রাখার জায়গা ও শোওয়ার ব্যবস্থা থাকলেও যাত্রীদের অস্বস্তি না হয়।

আধুনিক সাজে শৌচাগারও

ট্রেনের শৌচাগারও ঘুরিয়ে দেখিয়েছেন ওই মহিলা। সাদা রঙের পরিচ্ছন্ন অন্দরসজ্জা, আধুনিক সরঞ্জাম এবং পরিপাটি ব্যবস্থাপনা নজর কেড়েছে তার। সব মিলিয়ে বন্দে ভারত স্লিপার শুধু দ্রুত যাতায়াতের মাধ্যম নয়, বরং ট্রেনের ভেতরে উন্নত পরিষেবা ও আরামদায়ক সফরের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছে।

/এমএএল/
সম্পর্কিত
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
সুইজারল্যান্ডের অনুভূতি মিলবে ভারতের যে ৫ পর্যটনকেন্দ্রে
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
সর্বশেষ খবর
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড চীনের মহাকাশ বিজ্ঞানীদের
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড চীনের মহাকাশ বিজ্ঞানীদের
বাবাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
বাবাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান