বঙ্গমাতা গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের এয়ারলাইনস পার্টনার বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৯:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৯:২৭

চুক্তিতে স্বাক্ষর করছেন কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এমএ করিম ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথমবারের মতো হতে যাচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ আয়োজনের সঙ্গে যুক্ত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকায় আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা টুর্নামেন্টের এয়ারলাইনস পার্টনার হিসেবে পৃষ্ঠপোষকতা করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এমএ করিম। চুক্তির ফলে টুর্নামেন্টের সঙ্গে যুক্তদের আকাশপথে যাতায়াতের বিশেষ সুবিধা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

অনুষ্ঠানে আরও ছিলেন বিমানের মহাব্যবস্থাপক (বিপণন) শামসুল করিম, উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) সালাহউদ্দিন আহমেদ, ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার, কে-স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ ও চিফ অপারেটিং অফিসার মাহবুবুর রশিদ।

আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে বাংলাদেশসহ মঙ্গোলিয়া, তাজাকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম