বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেবা সপ্তাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ২০:২৩ আপডেট : ০২ মে ২০১৯, ২০:৪১

কেক কেটে বিমানের সেবা সপ্তাহের উদ্বোধন ‘বিমানের অতিথি হোন, উন্নত সেবা নিন’ স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার (২ মে) থেকে সেবা সপ্তাহ উদযাপন শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে তাদের ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ও ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে টিকিটের ওপর ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

বিমান জানিয়েছে, সেবা সপ্তাহে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানসহ সব এয়ারলাইনসের যাত্রীদের ব্যাগেজ ডেলিভারি ২০-৬০ মিনিটের মধ্যে সম্পন্ন করা হবে। বিমানের ফ্লাইটগুলোর খাদ্য পরিবেশনা ও আপ্যায়নে বৈচিত্র্য থাকবে। বিমানের সব সেলস কাউন্টারে আসা যাত্রীদের উন্নত সেবা প্রদান করা হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ শাখায় প্রয়োজনমাফিক বিশেষ সেবা পাবেন যাত্রীরা।

বৃহস্পতিবার বলাকায় প্রধান কার্যালয়ে বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ কেক কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন। তার দাবি, বিমানের যাত্রী প্রতিনিয়ত বাড়ছে। যাত্রীদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে বিমানকর্মীদের অধিকতর যত্নবান হওয়ার আহবান জানান তিনি। একইসঙ্গে উন্নত সেবা প্রদান নিশ্চিতকরণে বিমানের সব স্টেকহোল্ডারের সহায়তা কামনা করেন এই কর্মকর্তা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক, নিরাপত্তা ঝুঁকিতে উড্ডয়নের আগেই ফিরে এলো বিমান
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
ফ্লাইট বাতিল হলে কী করবেন যাত্রীরা, বিকল্প উপায় কী?
সর্বশেষ খবর
‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 
ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 
গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’