বিমানের জনসংযোগ বিভাগের দায়িত্ব পেলেন তাহেরা খন্দকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৯, ১৭:১৫আপডেট : ১৪ জুন ২০১৯, ১৮:১৯

তাহেরা খন্দকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার। তিনি এর আগে বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) দায়িত্ব পালন করেন।

২০০০ সালের ডিসেম্বরে বিমানের ইন্ডাস্ট্রিয়াল রিলে বিভাগে যোগ দেন তাহেরা খন্দকার। এরপর দীর্ঘদিন বিমানের ফরেন সেল, রেগুলেশন্স, অডিট, পারসোনালসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি। তিন বছর ধরে বিএফসিসি বিভাগের ডিজিএম পদে দেখা গেছে তাকে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন শাকিল মেরাজ। বিমানের মোটর ট্রান্সপোর্ট বিভাগে পদায়ন করা হয়েছে তাকে। বৃহস্পতিবার (১৩ জুন) এই বদলি করেছে বিমানের প্রশাসন বিভাগ।

২০১৬ সালের অক্টোবরে শাকিল মেরাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে বিমানে কর্মরত আছেন তিনি। লন্ডন, কলম্বো, সিঙ্গাপুর, সোফিয়া ও জেনেভায় অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা আছে তার। বিমানে যোগ দেওয়ার আগে ইংরেজি দৈনিক দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে কাজ করেছিলেন তিনি।

/সিএ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম